খালেদা জিয়ার অভিযোগ

ছেলের অপকর্ম আতিউরের ঘাড়ে চাপানো হয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৬, ০২:২৬আপডেট : ২০ মার্চ ২০১৬, ০২:২৮

  খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন,বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাক হয়নি,চুরি হয়েছে। কারা এর সঙ্গে জড়িত,তা পত্রিকা লিখলে গুম করে ফেলা হবে। তাই তারা রাঘব বোয়াল লিখছে। তিনি দাবি করেন,পদত্যাগী গভর্নর ড.আতিউর রহমানকে বলির পাঁঠা বানানো হয়েছে। ছেলের অপকর্ম তার ঘাড়ে চাপানো হয়েছে।
শনিবার রাতে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
খালেদা জিয়া বলেন,‘সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বের হয়েছে। আপনারা সেটা জানেন,পড়েছেন। আপনারা জানেন কে এর সঙ্গে জড়িত। সে জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন। কিন্তু হাসিনা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাধ্য হয়ে পদত্যাগ করেছেন এবং তাকে বলির পাঠা বানানো হয়েছে দাবি করে খালেদা জিয়া বলেন, ‘তিনি (আতিউর) কেঁদেছেন। কেঁদেছেন এ কারণে যে,ছেলে অপকর্ম করবে আর তার দায়ভার আরেকজনের ওপর চাপানো হবে। তাই তার চোখের পানি আসা স্বাভাবিক।’
​বিএনপি চেয়ারপারসন বলেন,‘শেখ হাসিনাকে বাদ দিয়েই ভবিষ্যতে নির্বাচন হবে। সে জন্য এখন থেকেই কাজ করতে হবে। তিনি বলেন,হাসিনা মার্কা নির্বাচন নয়, নিরপেক্ষ নির্বাচন হতে হবে। হাসিনা-মার্কা নির্বাচনে বিএনপি যাবে না।’
খালেদা জিয়া জানান,এক মাসের মধ্যে তারা ভিশন ২০৩০ চূড়ান্ত করে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন।

এসটিএস/এমএসএম

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম