নতুন দলের নাম ও প্রতীক ঠিক করতে মতামত চায় বৈষম্যবিরোধীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৫

চলতি মাসেই ছাত্র-তরুণদের নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সে লক্ষ্যে কাজ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহে সপ্তাহব্যাপী কর্মসূচি দেওয়া হয়।

এতে জানানো হয়, রাজনৈতিক দল গঠন করতে এই কর্মসূচির মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছে যেতে চান। ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’— এই স্লোগানে নেওয়া হবে জনমত। ন্যূনতম ১ লাখ মানুষের মতামত নেওয়ার জন্য এই কর্মসূচি পালন করবে তারা।

এ নিয়ে দেশের মানুষের কাছে দলের নাম, প্রতীক, মানুষের চিন্তা, প্রত্যাশা, পরামর্শ চেয়ে একটি গুগল ফরম ছেড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুগল ফরমে বলা হয়েছে, ‘আপনার চোখে নতুন বাংলাদেশ! আপনার মতামতই ভবিষ্যৎ বাংলাদেশ বদলের চাবিকাঠি। একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে, যা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বহন করবে এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে গড়ে উঠবে। তরুণদের শক্তি, জনগণের মতামত এবং পরিবর্তনের অঙ্গীকারই হবে এই পথচলার মূল ভিত্তি। এই ফরমটি শুধু তথ্য সংগ্রহের জন্য নয়—এটি একটি সুযোগ, একটি দায়িত্ব এবং একটি আন্দোলনের অংশ হওয়ার আহ্বান। আপনার চিন্তা, প্রত্যাশা ও পরামর্শ জানিয়ে যুক্ত হোন। একটি নতুন বাংলাদেশ গড়তে, আপনার মতামত দিন।’

ফরমে তারা ১০টি বিষয়ে জানতে চেয়েছে। এগুলো হলো-

১. পূর্ণ নাম
২. লিঙ্গ
৩. পেশা
৪. জেলা
৫. ফোন নম্বর
৬. আপনার মতে কোন তিনটি কাজ করলে দেশ বদলে যাবে?
৭. নতুন রাজনৈতিক দলের কাছে আপনার জীবনের কোনও সমস্যার সমাধান চান?
৮. নতুন দলের কাছে আপনি কী প্রত্যাশা করেন?
৯. দলের নাম কী হতে পারে?
১০. দলের মার্কা কী হতে পারে?

/এএইচএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
১০ কোটির বিষয়ে হাসনাত বললেন ‘জ্ঞান থাকলে এ কথা বলতেন না’, যা বলছেন মোস্তাক
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের