ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে: জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৩

ইরানের ইসলামিক রেভ্যুলেশনের ৪৬তম দিবসে আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেছে জামায়াতের প্রতিনিধি দল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ইরানের ইসলামিক রেভ্যুলেশনের ৪৬তম দিবস উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মি. মানসুর চ্যাভুসি রাজধানীর ‘হোটেল ওয়েস্টিন’-এ এক অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক নেতা, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল ইরান ও বাংলাদেশের মাঝে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে একটি শুভেচ্ছাবাণী ইরানের অ্যাম্বাসেডরের কাছে হস্তান্তর করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

/এসটিএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি