মাহমুদুর রহমানকে একুশে পদক প্রদানের সিদ্ধান্ত বাতিল চায় বামজোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৩ আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৯

‘ফুলবাড়ী কয়লাখনিবিরোধী গণ-অভ্যুত্থানে গণহত্যায় ইন্ধনদাতা মাহমুদুর রহমানকে একুশে পদক প্রদানের সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল কর’ শীর্ষক বিবৃতি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদসহ অন্য শীর্ষ নেতাদের নাম উল্লেখ করা হয়। 

জোটের পক্ষ থেকে বলা হয়, ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরুদ্ধে লাখো জনতার মিছিলে গুলিবর্ষণের মূল ইন্ধনদাতা ছিলেন তৎকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা, অবৈধ এশিয়া এনার্জির দালাল মাহমুদুর রহমান। সেদিন গুলিতে ৩ জন শহীদ হন এবং দুই শতাধিক স্থানীয় জনগণ আহত ও পঙ্গুত্ববরণ করে। গণহত্যাকারী এবং ভুঁইফোড় কোম্পানি এশিয়া এনার্জির দালাল মাহমুদুর রহমানকে ‘একুশে পদক’ প্রদানের জন্য নির্বাচন পদকের মর্যাদাকেই ক্ষুণ্ন করবে।

‘জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে তার সঙ্গে গণহত্যার ইন্ধনদাতা কাউকে একুশের পদকের জন্য মনোনয়ন সাংঘর্ষিক’, তাই নেতারা অবিলম্বে মাহমুদুর রহমানকে একুশে পদক প্রদানের সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান।

বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মাদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলীর নাম উল্লেখ করা হয়। 

/এসআই/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বিএনপি নেতাসহ দুজনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলার আবেদন
এবি পার্টি-আপ বাংলাদেশের যৌথ আলোচনা সভা যেনতেন নির্বাচনই বড় রাজনৈতিক দলের লক্ষ্য: মাহমুদুর রহমান
প্রধান উপদেষ্টার ব্যর্থতা থাকলেও ভারত নিয়ে শক্ত মনোভাব দেখিয়েছেন: মাহমুদুর রহমান
সর্বশেষ খবর
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই