সংসদে নারীদের জন্য ১০০ নয়, ১০-২০টি আসনই সংগত: ইসলামী ফ্রন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৬

জাতীয় সংসদ নির্বাচনে নারীদের জন্য নিরঙ্কুশ ১০০টি আসনের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। তবে কমিশনের এই সুপারিশের যৌক্তকতার পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। তারা বলেছেন, নারীদের জন্য ১০০ টি নয় বরং সর্বোচ্চ ১০ থেকে ২০টি আসনই আমরা সংগত মনে করি। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সংবিধান সংস্কার কমিশনের দেওয়া সুপারিশমালা ও আমাদের বক্তব্য শীর্ষক’ গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতারা।

গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, সুপারিশকৃত প্রস্তাবনায় ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধকে যথার্থ স্বীকৃতি দেওয়া হয়েছে পাশাপাশি ২০২৪ এর ছাত্র-জনতার ঐক্যকে তুলে ধরা হয়েছে। তবে আমরা মনে করি একাত্তরের মুক্তিযুদ্ধের ভূমিকার সঙ্গে ২৪ এর তুলনা করার বিষয়ে সংশ্লিষ্ট মহল বিরত থাকবে। এ সময় সংবিধানে ‘প্রজাতন্ত্র’ শব্দের পরিবর্তে ‘নাগরিকতন্ত্র’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ পরিবর্তে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ নিয়ে আলোচনা হয়।

তারা বলেন, বিদ্যমান মৌলিক অধিকারের সঙ্গে ভোটাধিকার, ভোক্তা সুরক্ষাকে মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত করার সুপারিশ নাগরিক অধিকারের স্বীকৃতি ও সুরক্ষা সংহত হতে পারে। 

এছাড়া, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা, সাংবিধানিক কাউন্সিল গঠন এবং দুর্নীতি দমনসহ পাঁচটি কমিশন গঠনের সুপারিশকে সময়োপযোগী বলা হয়।

বৈঠকে ইসলামী ফ্রন্টের নেতারা ‘আন্তঃধর্ম সম্প্রীতি কমিশন’ ও ‘জাতীয় শরীয়াহ কাউন্সিল’ গঠনের দাবি জানান।

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, বর্তমান সংবিধানের তুলনায় প্রস্তাবিত সংবিধান সংস্কার সুপারিশমালা অধিকতর টেকসই ও যুগোপযোগী। তবে চূড়ান্ত অনুমোদনের আগে আরও জনমত গ্রহণ ও বিস্তারিত পর্যালোচনার প্রয়োজন রয়েছে।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিনের সভাপতিত্বে ও  স উ ম আবদুস সামাদের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জগলুল হায়দার, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আইন সচিব মুহাম্মাদ ইকবাল হাছান প্রমুখ। 

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা‘যে রাষ্ট্র শিশুকে বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়’
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
বাবার জানাজায় অংশ নিতে সাবেক এমপির ৭ ঘণ্টার প্যারোল
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের