‘মাই ম্যান’ রাজনীতি পরিহারের আহ্বান সারজিস আলমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৬

রাজনৈতিক দলগুলোকে ‘মাই ম্যান’ ভিত্তিক রাজনীতি বাদ দিয়ে জনস্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত তারুণ্যের উৎসবে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাইয়ের সময় দেশের কল্যাণের বিষয়টি বিবেচনায় নেয় না; বরং তারা দেখে, ব্যক্তি তাদের ঘনিষ্ঠ কি না। এই ‘মাই ম্যান’ সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ‘জনগণের ম্যান’ রাজনীতি করতে হবে।

তিনি বলেন, ছয় মাস পার হয়ে গেলেও কাঙ্ক্ষিত সংস্কার এখনও দেখতে পাচ্ছি না। এটি কোনও অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচিত সরকার একা করতে পারবে না, যদি না সাধারণ জনগণ তাদের পাশে দাঁড়ায়।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক অভিযোগ করেন যে, জুলাই-আগস্টের ফ্যাসিস্টদের দোসররা এখনও সক্রিয় রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি কেউ ভবিষ্যতে ফ্যাসিস্ট আচরণ প্রদর্শন করে, তবে তার বিরুদ্ধে লড়াই চলবে।’

/জেডএ/এমএস/
সম্পর্কিত
‘গুজব ছড়ানোর দায়ে সারজিস-মিতুর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত’ 
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় যা বললেন হাসনাত-সারজিস
যারা বিএনপিকে ভোট দিয়েছে, ৩ মাস না যেতেই তারা হতাশ: সারজিস আলম
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান