জবি শিক্ষার্থীদের ওপর যুবদলের হামলার নিন্দা গণতান্ত্রিক ছাত্র সংসদের

ঢাবি প্রতিনিধি 
০৪ মার্চ ২০২৫, ১৮:৪৬আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৮:৪৬

গতকাল রাতে রাজধানীর ধোলাইখাল এলাকায় জবি শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।

মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্যসচিব জাহিদ আহসান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ এই থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত সাড়ে ১১টায় রাজধানীর ধোলাইখাল এলাকায় যুবদল নেতা ও নবাবপুর ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানোত্তর এ ধরনের পরিকল্পিত হামলায় নিন্দা জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ ঘটনায় জড়িত অপরাধীদের অতিদ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো চব্বিশের জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম অংশীজন। কিন্তু অভ্যুত্থানোত্তর জন-আকাঙক্ষাকে ধারণ না করে বিএনপি ও তার অঙ্গসংগঠন অভ্যুত্থানের নেতৃত্ব শক্তি ছাত্রদের ওপর হামলার পাশাপাশি চাঁদাবাজি, আসামি ছিনতাই ও ক্যাম্পাসগুলোতে সহিংসতাসহ নানা অপরাধমূলক কার্যক্রম ঘটছে; যা রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থি।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ– বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর প্রতি সহস্রাধিক আহত ও শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা জুলাই অভ্যুত্থানের আকাঙক্ষার ধারণ করার পাশাপাশি নানা সময়ে সংঘটিত অপরাধগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

/আরআইজে/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের