জনগণের বিরুদ্ধে যায় এমন কাজ না করতে সরকারকে আহ্বান মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৫, ১৯:৫২আপডেট : ০৮ মে ২০২৫, ২১:২৫

জনগণের বিরুদ্ধে যায় এমন কাজ না করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাদের আমরাই বসিয়েছি। কিন্তু তারা এমন কিছু কাজ করছেন, যা সম্পর্কে দেশের মানুষ অবগত নয়। আরাকান সীমান্তে করিডোরের বিষয়েও জনগণ বা রাজনৈতিক দলগুলোর কোনও মতামত নেওয়া হয়নি।

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপির ভাইস চেয়ারম্যান এজে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রশাসনের শীর্ষ পর্যায়ে ৯০ শতাংশ ফ্যাসিবাদের দোসররা বসে রয়েছে। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে তারা বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

বাংলাদেশ একটি অনিশ্চিত অবস্থায় চলছে মন্তব্য করে তিনি বলেন, এ মুহূর্তে সবচেয়ে ভঙ্গুর পরিস্থিতি বিরাজ করছে। একদিকে শেখ হাসিনা পালিয়েছেন। অন্যদিকে আমরা যাদের বসিয়েছি, আশা করেছিলাম তারা দেশের সংস্কার ও গণতন্ত্রকে এগিয়ে নেবেন। কিন্তু তারা এখনও কোনও সুস্পষ্ট রোডম্যাপ নির্ধারণ করতে পারেননি। সরকারের কিছু দায়িত্বশীল ব্যক্তি নতুন নতুন শর্ত আরোপ করছেন। সোশ্যাল মিডিয়ার কারণে দেশ কতটা বিপর্যয়ের দিকে যাচ্ছে, তা বলে শেষ করা যাবে না।

মির্জা ফখরুল বলেন, ২০১৬ সালে প্রশাসন, বিচার ও নির্বাচনসহ রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে সংস্কারের বিষয়ে আমরাই প্রথম প্রস্তাব দিয়েছিলাম। তখন রেইনবো প্রস্তাব দিয়ে জাতিসত্তাকে বিভিন্ন কর্মপরিকল্পনার কথা বলেছিলেন বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, ২০২২ সালে প্রথমে বিএনপির পক্ষ থেকে দলগতভাবে ২৭ দফা এবং পরে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ৩১ দফা প্রস্তাব তুলে ধরা হয়। অথচ এখন বলা হচ্ছে আমরা নাকি সংস্কার চাই না। আমরা নাকি ক্ষমতা চাই। হ্যাঁ, আমাদের গঠনতন্ত্রের মধ্যেও ক্ষমতায় যাওয়ার বিষয়টি বলা আছে। তবে আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের মূল উদ্দেশ্য।

বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল আখ্যায়িত করে ফখরুল বলেন, বিএনপির কাছেই দেশ ও গণতন্ত্র নিরাপদ।

বিএনপি মহাসচিব বলেন, দেশের অর্থনীতির কী পরিবর্তন হয়েছে? অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। বিদেশি বিনিয়োগ আসছে না। ব্যাংকিং খাতে কোনও উন্নতি নেই। শক্তিশালী ও দুর্বল সবাইকে একইভাবে মাপা হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্য সেক্টরে ভয়াবহ অবস্থা।

আইনজীবীদের তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে কথা বলতে হবে। গণতন্ত্র যেন ব্যাহত না হয়, দেশ যেন ভুল পথে পরিচালিত না হয়, সে বিষয়ে সজাগ থাকতে হবে।

বিএনপি মহাসচিব জানান, আওয়ামী লীগ ৬০ লাখ মিথ্যা মামলা দিয়েছে, ১৭শ’ গুম, ২০ হাজার বিএনপির নেতাকর্মীকে বিনা বিচারে হত্যা করেছে।

প্রয়াত সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি নীতির প্রশ্নে আপসহীন ছিলেন, যা বলতেন তা করতেন। পেশাদারত্বে ছিলেন দৃঢ়।

সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আইনের জগতে কীভাবে যুদ্ধ করতে হয়, তা জানতেন এ জে মোহাম্মদ আলী।

তিনি বলেন, অবৈধদের বিরুদ্ধে আমরা লড়েছি, এখনও লড়ছি। গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। সারা দেশে আইনজীবীরা গণতন্ত্রের জন্য যে ত্যাগ স্বীকার করেছে, তা জাতি ভুলবে না।

তিনি আরও বলেন, ফ্যাসিসস্টরা এখনও বসে আছে; যারা তারেক রহমানের বক্তব্য প্রচার করতে দেয়নি। ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। ভবিষ্যতে আইনজীবী ফোরামকে মূল্যায়নের দাবি জানান তিনি।

/এমকে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী