আ.লীগের চাঁদাবাজরা বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে: আমিনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৫, ২২:১৬আপডেট : ২৫ জুন ২০২৫, ২২:১৬

পতিত আওয়ামী লীগ থেকে আসা কিছু অসাধু ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারি, লুটপাট ও মব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বুধবার (২৫ জুন) আদাবর ও দারুস সালাম থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, "বিএনপি কোনও চাঁদাবাজ, দখলদার, লুটতরাজ ও মব সৃষ্টিকারীকে প্রশ্রয় দেয় না। যারা এমন কাজে জড়িত, তারা বিএনপির কর্মী হতে পারে না।"

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ গত ১৭ বছর যা করেছে, বিএনপি তা করবে না। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি গণতান্ত্রিক দল। আমাদের দলের প্রতিটি নেতাকর্মী জুলুম-নিপীড়নের মধ্য দিয়ে পরীক্ষিত ও সুসংগঠিত।”

আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, "এই ঘোষণায় একটি দলের গায়ে জ্বালা ধরে গেছে। তারা নির্বাচন পেছাতে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।"

সদস্য নবায়ন কর্মসূচি প্রসঙ্গে আমিনুল হক বলেন, "আওয়ামী দোসর কিংবা স্বৈরাচারের দালালরা যদি সদস্য হয়ে যায়, তবে তার দায় নিতে হবে সেই দায়িত্বপ্রাপ্ত সংগঠককে। আমরা আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা পরীক্ষিত নেতাকর্মীদেরই মূল্যায়ন করবো।"

তৃণমূলে ভালো, যোগ্য ও নৈতিকভাবে দৃঢ় মানুষের প্রয়োজনের কথা উল্লেখ করে তিনি বলেন, "সামনের দিনগুলোতে বিএনপির তৃণমূলকে আরও সুসংগঠিত করতে ভালো মানুষ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এসএ সিদ্দিক সাজু এবং আদাবর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি