বিএনপি, জামায়াত ও এনসিপি গণতান্ত্রিক দল: নজরুল ইসলাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৫, ২০:০৬আপডেট : ০২ আগস্ট ২০২৫, ২০:০৬

জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘বিএনপি, জামায়াত ও এনসিপিসহ অন্যান্য দলগুলোর মধ্যে দূরত্ব যতই থাকুক না কেন, সবাই গণতান্ত্রিক দল।’

শনিবার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের এফডিসিতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এমন মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানের বীর সেনানীদের সবাইকে আমাদের ধারণ করতে হবে। এরাই রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে।’

তিনি বলেন, ‘দুনীর্তি-অনাচার থেকে যদি আমরা জাতিকে রক্ষা করতে না পারি তাহলে আমাদের সব অর্জন ব্যর্থ হয়ে যাবে। এজন্য অবশ্যই আমাদের ফ্যাসিবাদবিরোধী ঐক্য প্রয়োজন। যে ঐক্য জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখবে বলে আমি বিশ্বাস করি।’

অনুষ্ঠানে অন্যান্য অতিথি ও প্রতিযোগীদের সঙ্গে নজরুল ইসলাম খান

তিনি আরও বলেন, ‘নির্বাচনের ব্যাপারে কারও কোনও বাধা আছে বলে আমি মনে করি না। নির্বাচনের প্রস্তুতি ও জনগণের আকাঙ্ক্ষা সবই নির্বাচনের পক্ষে আছে। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাই।’

বিএনপি নির্বাচিত হলে যুগপথ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের দলের অঙ্গীকারের কথা ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা একটি জাতীয় সরকার বা ঐক্যমতের সরকার গঠন করবো। তবে সবাইকে সর্তক থাকতে হবে, পতিত আওয়ামী লীগ এখনও দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে।’

ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্যই জুলাই চেতনা সমুন্নত রাখতে পারবে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার ছায়া সংসদে অতিথি হয়ে তিনি এসব কথা বলেন। এতে তেজগাঁও কলেজের বিতার্কিকদের হারিয়ে জয়ী হয় ইডেন মহিলা কলেজ। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী