তিন দিনের মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের আলটিমেটাম ফারুক হাসানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৫, ০০:১৮ আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০০:২৩

তিন দিনের মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দোসর এই দলকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। কাল থেকে আমাদের অবস্থান হবে ডু অর ডাই। কারণ, হাসিনা সরকারের সব অপকর্মের সহযোগী ছিল দলটি।’

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ফারুক হাসান বলেন, ‘ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য ইতোমধ্যে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কথা হয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে আমরা আবারও প্রতিরোধ গড়ে তুলবো।’

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এই হামলার মধ্য দিয়ে আবারও প্রমাণ হয়েছে, প্রশাসনে এখনও হাসিনার অ্যাজেন্ডা বাস্তবায়নকারীরা বসে রয়েছে।’ তাদের চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা নিতে তিনি সরকারের প্রতি দাবি জানান।

/এমকে/কেএইচটি/
সম্পর্কিত
নিষিদ্ধ লীগ ও জামায়াতের গুপ্তরা সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে: আবু হানিফ
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি-নিষিদ্ধ লীগ: আবু হানিফ
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার দাবি গণ অধিকার পরিষদের
সর্বশেষ খবর
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!