লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা, গণসংহতির নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪০

লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

শনিবার (১৩ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

বিবৃতিতে তারা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা মাহফুজ আলমের ওপর বারবার হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগের বিষয়। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ের শুরু থেকেই আমরা বারবার জাতীয় ঐক্য বজায় রাখা ও বিভাজনকে উসকে না দেওয়ার আহবান জানিয়েছি। গণঅভ্যুত্থানের শক্তিগুলোর অনৈক্যের সুযোগ নিয়েই পরাজিত শক্তি বারবার এ ধরনের হামলার সাহস পাচ্ছে। জাতীয় স্বার্থের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকলে আমরা এ ধরনের পরিস্থিতি এড়াতে পারতাম।’

তারা অবিলম্বে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনারের উদ্যোগে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানান।

/এসটিএস/এমএইচআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী