মিরপুরের অগ্নিকাণ্ড, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেকের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (ফাইল ছবি)
১৪ অক্টোবর ২০২৫, ২২:০০আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ২২:০৭

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি দায়ীদের বিরুদ্ধে কঠোর ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক শোক বার্তায় তিনি এই আহবান জানান।

শোক প্রকাশ করে তারেক রহমান বলেন, ‘মিরপুরের আরএমজি কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ নিহতদের আত্মার শান্তি দান করুন এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা দান করুন।’

তিনি এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এই ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটে, যা শোক এবং অনেক প্রশ্ন রেখে যায়। কর্মক্ষেত্রের নিরাপত্তার মান নিশ্চিত করার জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে, যাতে অবহেলার কারণে আর কোনও প্রাণহানি না ঘটে।’

দ্রুত পদক্ষেপের তাগিদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে দায়ীদের জবাবদিহি করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানান। তিনি বলেন, ‘তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য, দায়ীদের জবাবদিহি করার জন্য আমি কর্তৃপক্ষকে অবিলম্বে, সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘প্রিয়জনদের হারিয়েছেন এমন পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা।’

/এসটিএস/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের