বিদ্যুৎ বিলে অসামঞ্জস্যতা নিয়ে প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালিগালাজ গ্রহণযোগ্য নয়: রাশেদ খাঁন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০

যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ বিলের অসামঞ্জস্যতার জন্য সরাসরি প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালিগালাজ করা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (০৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। 

রাশেদ খাঁন বলেন, ‘কয়েকমাস আগে জামায়াতের আমির সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কেউ যদি মাননীয় প্রধানমন্ত্রী ও তার পরিবারকে গালিগালাজ করে, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। যে ছেলেটিকে পুলিশ হেফাজতে নিয়েছে, সে মাননীয় প্রধানমন্ত্রীর মা-বাবাকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। এর যদি কোনও প্রতিকার না হয়, তবে সমাজে এটি ব্যধির মতো ছড়িয়ে পড়বে এবং সামাজিক ও রাষ্ট্রীয় ভারসাম্যতা নষ্ট হবে। সুতরাং এর প্রতিকার অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ।’

তিনি বলেন, ‘আর জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট বলা আছে, কারও বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা হলে নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার জন্য। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ বিলের অসামঞ্জস্যতার জন্য এভাবে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালিগালাজ করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’ 

রাশেদ খাঁন লেখেন, আর ওই ছেলেটিকে পুলিশ হেফাজতে না নিলে কি জনতার বিক্ষুদ্ধতা ছড়িয়ে পড়ার আশঙ্কাও ছিল না? বাংলাদেশ তো আমেরিকা-ইউরোপ হয়ে যায়নি। আর আপনারাও পশ্চিমা মানুষ হয়ে যাননি। যেখানে সামাজিক সুস্থতার জন্য এসব সাইবার অপরাধ বন্ধের পক্ষে কথা বলা দরকার, সেখানে এগুলোকে কাউকে কাউকে উৎসাহ প্রদান করতে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এমন অপরাধ বন্ধে করণীয় কী, সেটি তো বলতে পারছেন না।’ 

তিনি বলেন, ‘দেখেন, বর্তমান সরকারকে বিপদে ফেলতে অন্তর্বর্তীকালীন সরকার কি নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ চুক্তি এবং ৩৭টি সৌরবিদ্যুৎ নির্মাণ প্রকল্প বাতিল করেনি? সেগুলো বাস্তবায়ন হয়ে গেলে কি এসব সংকট তৈরি হতো? অন্তরবর্তীকালীন সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে, যাতে মানুষ বলে শেখ হাসিনা ও ডক্টর ইউনূসের সময় তো ভালো ছিলাম!’

/এসও/আইএএম/
সম্পর্কিত
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা
সংসদ অধিবেশনে অংশ নেবেন মির্জা আব্বাস
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্র হাতে ভাইরাল ২ যুবকের পরিচয় মিললো
সর্বশেষ খবর
স্বাস্থ্যসেবা নিয়ে বাংলাদেশের রিজুভা ওয়েলনেস ও থাইল্যান্ডের জেনেসেন গ্রুপ সমঝোতা স্মারক সই
স্বাস্থ্যসেবা নিয়ে বাংলাদেশের রিজুভা ওয়েলনেস ও থাইল্যান্ডের জেনেসেন গ্রুপ সমঝোতা স্মারক সই
মহাকাশে ভারতের নতুন মাইলফলক, স্যাটেলাইট নিয়ে সফল রকেট উৎক্ষেপণ
মহাকাশে ভারতের নতুন মাইলফলক, স্যাটেলাইট নিয়ে সফল রকেট উৎক্ষেপণ
বাংলাদেশ কওমি যুব ফোরামের আহ্বায়ক সাখী, সদস্য সচিব তানজিল
বাংলাদেশ কওমি যুব ফোরামের আহ্বায়ক সাখী, সদস্য সচিব তানজিল
কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা