জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৫

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের সর্ববৃহৎ দাতব্য সংস্থা নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

বৈঠকে ইয়োহেই সাসাকাওয়া তার সংস্থার মানবিক কার্যক্রম সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। বিশেষ করে কুষ্ঠরোগ চিকিৎসায় নিপ্পন ফাউন্ডেশনের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয়। 

এছাড়া রোহিঙ্গা শরনার্থী শিবিরে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে বিশেষ করে তাদের কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং উপার্জনক্ষম করে তোলার বিষয়ে নিপ্পন ফাউন্ডেশনের নানাবিধ কাজগুলো বৈঠকে উপস্থাপন করা হয়।

বিরোধীদলীয় নেতা বাংলাদেশ সফরের জন্য নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীতে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশের দরিদ্র মানুষের আহ্বানে আরও কিছু উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসার জন্য তিনি নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি উদাত্ত আহবান জানান। 

বৈঠকে জামায়াত আমির নিপ্পন ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমে সহায়তারও আশ্বাস দেন। এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

উল্লেখ্য গতকাল বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার নিন্দা জানালো মহিলা জামায়াত
আ.লীগকে নরমালাইজ করেছেন জামায়াতের আমির: রাশেদ খাঁন
সংসদে জামায়াত আমিরগ্রামে ১২-১৪ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, মিথ্যা আশ্বাসে সংকট আড়াল করা যাবে না
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গু কেড়ে নিলো ৯ জনের প্রাণ
একদিনে ডেঙ্গু কেড়ে নিলো ৯ জনের প্রাণ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
দুবাইয়ে নেই পোস্টাল কোড, তবু কীভাবে ঠিকানায় পৌঁছে যায় পার্সেল?
দুবাইয়ে নেই পোস্টাল কোড, তবু কীভাবে ঠিকানায় পৌঁছে যায় পার্সেল?
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি