সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর ‘হামলার’ ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৯
সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ঢাকা-রংপুর লংমার্চে অংশ নিতে আসা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
 
শনিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণকারী জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা এবং জামায়াত নেতা আব্দুস সবুর ও নুরুন্নবীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, ন্যক্কারজনক ও অগণতান্ত্রিক। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণকারী মানুষের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
 
তিনি আরও বলেন, ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের গাড়িবহর সয়দাবাদ এলাকা অতিক্রম করার পর জামায়াত নেতা আব্দুস সবুর জোহরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হলে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। অপর জামায়াত নেতা নুরুন্নবীও হামলায় আহত হয়েছেন।
 
আব্দুস সবুরের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, আহত নেতাকর্মীদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানাচ্ছেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছেন।
 
তিনি বলেন, সিরাজগঞ্জের ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনও রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে যেন হামলাকারীরা আইনের আওতা থেকে রেহাই না পায়, তা নিশ্চিত করতে হবে।
 
/এমকে/ইউএস/
সম্পর্কিত
লংমার্চ করে কি সরকারের পতন ঘটানো সম্ভব
কুমিল্লায় অপ্রতিমের মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার
লংমার্চ ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, সিরাজগঞ্জে দুই জামায়াত নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ
সর্বশেষ খবর
মোবাইলের আলো জ্বেলে চললো জঙ্গি সন্দেহে গ্রেফতারদের রিমান্ড শুনানি
মোবাইলের আলো জ্বেলে চললো জঙ্গি সন্দেহে গ্রেফতারদের রিমান্ড শুনানি
রাজধানীতে ৩ বাসে আগুন ও ৪ ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে ৩ বাসে আগুন ও ৪ ককটেল বিস্ফোরণ, আহত ১
একসঙ্গে খেলছিল ভাই-বোন, পানিতে ডুবে মারা গেলো দুজনেই
একসঙ্গে খেলছিল ভাই-বোন, পানিতে ডুবে মারা গেলো দুজনেই
করিমগঞ্জে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার
করিমগঞ্জে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার