নির্বাচন পরবর্তী সহিংসতা রাজনৈতিক কারণে নয়!

পাভেল হায়দার চৌধুরী
০৪ মে ২০১৬, ১২:১৯আপডেট : ০৫ মে ২০১৬, ০৪:৫৮

নির্বাচনি সহিংসতা

ইউনয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষে সহিংসতার মাত্রা বেড়েই চলেছে। তবে নির্বাচনের পরে বিভিন্ন স্থানে যেসব সহিংসতার ঘটনা ঘটছে, তার দায় নিতে চায় না ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত-নিহতের ঘটনার পেছনে রাজনৈতিক কোনও কারণ নেই বলে মনে করে দলটি।ক্ষমতাসীনদের মতে, নির্বাচনের পরে বিভিন্ন ইউনিয়নে যেসব মারামারি-হানাহানির ঘটনা ঘটছে, এগুলো গোষ্ঠীগত, সামাজিক-পারিবারিক দ্বন্দ্বের কারণেই হচ্ছে।  

ক্ষমতাসীন দলের নেতারা মনে করেন, এসব হত্যাকাণ্ড-মারামারি আগেও হতো। তবে নির্বাচন হওয়ায় বিভিন্ন স্থানে গোষ্ঠীগত, সামাজিক ও পারিবারিক দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠেছে। অপরাধীরা নির্বাচনকে উপলক্ষ করে তাদের পূর্ব শত্রুতা হাসিল করতে মোক্ষম সময় হিসেবে ধরে নিয়েছে। রেষারেষি হাসিল করে নিচ্ছে নির্বাচনের আগে-পরে। এতে করে নির্বাচনি সহিংসতায় প্রাণহানি হয়েছে বলে চালিয়ে দেওয়া সহজ হয়ে উঠছে। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন-পরবর্তী সহিংসতায় হত্যার সংখ্যা বেড়েই চলেছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী নির্বাচনকে কেন্দ্র করে এ পর্যন্ত প্রায় ৬০ জন প্রাণ হারিয়েছেন। এর বেশিরভাগই নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রাণ গেছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। নির্বাচনের আগে-পরে সহিংসতায় আহতের সংখ্যাও অনেক। 

তবু আওয়ামী লীগের নীতি-নির্ধারকদের কাছে অন্যান্য সময়ে ইউপি নির্বাচনের সঙ্গে তুলনা করে এই সংখ্যা একেবারেই নগণ্য। তারা বলেন, কোনও মৃত্যুই কাম্য নয়। তবু এ পর্যন্ত প্রায় ২ হাজার ইউপি নির্বাচনে হাতেগোনা কয়েকজন প্রাণ হারিয়েছেন। এগুলো ভালো করে অনুসন্ধান করলে দেখা যাবে দুই/একটি ছাড়া এসব হত্যাকাণ্ডের অধিকাংশই সামাজিক, পারিবারিক ও গোষ্ঠী দ্বন্দ্বের কারণে ঘটেছে।   

আরও পড়ুন:  নির্বাচন পরবর্তী সহিংসতা রাজনৈতিক কারণে নয়! আহসানউল্লাহ’র শিক্ষক ফেরদৌসের বিরুদ্ধে যত অভিযোগ

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বাংলা ট্রিবিউনকে বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত-নিহতের ঘটনা কোনওভাবেই রাজনৈতিক কারণে ঘটেনি। এ সব হত্যাকাণ্ডের বেশিরভাগই গোষ্ঠী দ্বন্দ্ব, পারিবারিক ও সামাজিক দ্বন্দ্বের ফল। তিনি বলেন, কুষ্টিয়ায় নির্বাচনের পরে একজন স্কুল শিক্ষক খুন হয়েছেন। এই খুনের ঘটনার খোঁজ নিয়ে দেখা গেছে, ভিন্ন কারণে এই খুনের ঘটনা ঘটেছে। কেবল নির্বাচনের পরে হওয়ায় এটিকে কোনওভাবই নির্বাচন পরবর্তী সহিংসতার কারণে খুন বলা যাবে না। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এসব পূর্ব শত্রুতা মাথাচাড়া দিয়ে উঠেছে কেবল। তারা নির্বাচনকে মোক্ষম সময় ধরে শত্রুতা হাসিল করেছেন।      

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপ নিয়ে এ পর্যন্ত প্রায় দুই হাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রথম দুই ধাপে সহিংসতা মাতাতিরিক্ত হলেও তৃতীয় ধাপে সহিংসতা কিছুটা কমেছে। তৃতীয় ধাপের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশনে বার্তা পাঠিয়েছেন, যেকোনও মুল্যে নির্বাচনে অনিম বন্ধ করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা এড়িয়ে চলতে বিধি আরোপ করেছেন। এরই অংশ হিসেবে তৃতীয় ধাপে অনিয়ম কিছুটা হলেও সহিংসতা ছিল কম। তবে নির্বাচন পরবর্তী সহিংসতা-প্রাণহানির ঘটনা খুব একটা কমেনি।

আরও পড়ুন: টুইটারে নিজামীর পক্ষে হ্যাশট্যাগ

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বাংলা ট্রিবিউনকে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, তা একেবারেই নগণ্য। এ নির্বাচনগুলো একেবারেই তৃণমূলের নেতাকর্মীর উৎসবের নির্বাচন। এখানে উৎসবই বেশি ছিল। তিনি বলেন, ইউনিয়নে সবাই সবার পাড়া-প্রতিবেশী। একে-অন্যের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক জড়িয়ে আছে। ফলে রেষারেষির সম্পর্ক তৈরি হয়। কোনও সুযোগ পেলেই একে অন্যকে ঘায়েল করতে প্রস্তুত থাকেন। এসব হত্যকাণ্ডের ক্ষেত্রে বেশিরভাগ তাই হয়।

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কাজি জাফরউল্যাহ বলেন, প্রথমবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে বলে কিছুটা সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে নির্বাচন পরবর্তী যেসব হামলা, খুনের ঘটনা ঘটছে, এর অধিকাংশই রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত নয়। এগুলো পাড়া-মহল্লায় একে-অন্যের সঙ্গে রেষারেষির কারণে ঘটছে। মূলত এসব মহল নির্বাচনকে মোক্ষম সময় হিসেবে ধরে নিয়েছে।  

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে