হাসিনা সরকার উৎখাতে ষড়যন্ত্র শুরু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৬, ২০:৫২আপডেট : ০৭ মে ২০১৬, ২০:৫৭

নাসিম হাসিনা সরকারকে উৎখাত করতে বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, দেশের পরিস্থিতি স্থিতিশীল, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল চক্রান্ত শুরু করেছে। খালেদা জিয়া ও জামায়াতের চক্রান্ত এখনও বন্ধ হয়নি।
শেখ হাসিনার সরকারকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, মালেশিয়ায় মাহাথির মুহাম্মদ এক টানা ২২ বছর ক্ষমতায় ছিল বলেই সে দেশটি আজ এত উন্নত। তাই বাংলাদেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে বারবার ক্ষমতায় আনতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, জয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনে কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন খালেদা জিয়া। একজন মানুষ মূর্খ না হলে এমন কথা বলতে পারেন না।
খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, জয় আপনাকে যে চ্যালেঞ্জ দিয়েছেন, তা গ্রহণ করে আপনার বক্তব্য প্রমাণ করতে হবে। না হলে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: চার জেলায় নির্বাচনি সহিংসতায় নিহত ৫

/ইএইচএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী