‘ইহুদি ষড়যন্ত্র’ মোকাবেলায় ধর্মভিত্তিক দলগুলোকে মাঠে নামতে বললেন হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৬, ২০:৫১আপডেট : ২২ মে ২০১৬, ২০:৫৭

মাহবুব উল আলম হানিফ বিএনপির ‘ইসলামবিরোধী অবস্থানের’ প্রতিবাদে ধর্মভিত্তিক দলগুলোকে আন্দোলনে নামার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ইসলামের শত্রু ইহুদি-নাসারারা যখন ফিলিস্তিনের মুসলিমদের ওপর আক্রমণ করেছিল, তখন বাংলাদেশের ধর্মভিত্তিক দলগুলো আন্দোলনে নেমেছিল। আজ তারা কোথায়? কেন চুপ করে আছেন? আশা করবো- ধর্মভিত্তিক দলগুলো খালেদা-বিএনপির ইহুদি ষড়যন্ত্র মোকাবেলায় মাঠে নামবে। এই বাংলাদেশে যে ইহুদি ষড়যন্ত্র সফল হবে না- আন্দোলনের মাধ্যমে এই বার্তা দেবেন।
রবিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গুপ্তহত্যাসহ বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বিএনপি এখন ইসরায়েল-মোসাদের সঙ্গে হাত মিলিয়েছে বলে হানিফ অভিযোগ করেন। তিনি বলেন, আসলাম চৌধুরী গ্রেফতার হয়েছেন। অনেক তথ্য গোয়েন্দাদের হাতে চলে এসেছে। আশা করছি, গোয়েন্দা বাহিনী শিগগিরই এই ষড়যন্ত্রের মূলহোতা খালেদা-তারেক জিয়ার চক্রান্ত উন্মোচন করবে।
আলোচনা সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন মোসাদের সহায়তায়ই সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছিল বিএনপি।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন।

/ইএইচএস/এএইচ/

আরও খবর পড়ুন-

শ্যামল কান্তি ভক্ত (বামে), সেলিম ওসমান হেফাজতের পর এবার নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের আলটিমেটাম

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের