দেশে বিএনপি-জামায়াত সমর্থিত জঙ্গি গোষ্ঠী আছে: কামরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৬, ১৮:২২আপডেট : ১২ জুন ২০১৬, ১৮:২২

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম দেশে আইএস বা আল কায়েদা নয়, বিএনপি-জামায়াত সমর্থিত সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু বার্তার’ ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ অনুষ্ঠানটির আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে সম্প্রতি সংঘটিত গুপ্তহত্যাসহ সব ধরনের হত্যাকাণ্ডে সরাসরি বিএনপি ও জামায়াত জড়িত। আমাদের কাছে এর সুনির্দিষ্ট প্রমাণ আছে। ১৯৭১ সালের মতো তাদের পরাজিত করে ধ্বংস করতে হবে। দেশে আইএস বা আল কায়েদা বলে কিছু নেই, আছে শুধু বিএনপি-জামায়াত সমর্থিত সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী।’

বাংলাদেশ ষড়যন্ত্রের আগ্নেয়গিরি মধ্যে অবস্থান করছে, এমন দাবি করে কামরুল বলেন, ‘এক দিকে শেখ হাসিনার নেতৃত্বে দেশ তথ্য-প্রযুক্তিসহ সব দিকে এগিয়ে যাচ্ছে, বিশ্ব দরবারে তার নেতৃত্বের প্রশংসা হচ্ছে। অপর দিকে যে ইসরাইলকে বাংলাদেশ কখনও স্বীকার করে না, সেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক করে বিএনপি দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর গভীর ষড়যন্ত্র করছে।’

বিএনপি আগুন যুদ্ধে পরাজিত হয়ে সংখ্যালঘু সম্প্রদায়গুলোকে ভীতির মধ্যে রাখার জন্যই একের পর এক গুপ্তহত্যা করছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়ার দুর্নীতি ও তারেকের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা নিষ্পত্তির পথে। এ কারণে বিএনপি রাজনৈতিক চরিত্র হারিয়ে জঙ্গিবাদী কায়দায় গুপ্তহত্যা চালাচ্ছে।’

সংগঠনের কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সভাপতি অ্যাড. মোল্লা মোহাম্মাদ আবু কাউসার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, সহ-সম্পাদক লিয়াকত হোসেন খান প্রমুখ।


এসআইএস/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী