জামায়াত-শিবিরের ষড়যন্ত্রেই গুলশান হামলা: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৬, ১৬:৫৪আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৬:৫৫

হাছান মাহমুদ জামায়াত-শিবিরের ষড়যন্ত্রেই গুলশানে হামলা হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।
রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত গুলশানে জঙ্গি হামলার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ দাবি করেন।
সাবেক এ মন্ত্রী বলেন, ‘গুলশানে যে বর্বরোচিত হামলা হয়েছে তা আইএস ঘটায়নি, কারণ এরা অতীতের জামায়াত-শিবির। আর দেশি-বিদেশি ও জামায়াত-শিবিরের ষড়যন্ত্রেই এসব ঘটনা ঘটছে।’
হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, ‘ইসলামের নামে যারা এ হামলা করেছে, তারা ইসলামের গায়ে কালিমা লেপন করছে। আমাদের প্রিয় রাসুল ও তার সাহাবীগণ কখনওই নিরীহ মানুষ হত্যা, এমনকি তা যুদ্ধক্ষেত্র হলেও সমর্থন করেননি। আজকে যারা ইসলামের নামে মানুষ হত্যা করছে তারা মুসলিম জাহান ও মানবতার শত্রু।’
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা নিজেদের সন্তানদের ভালো করে খোঁজ-খবর রাখুন। তারা কোথাই যাচ্ছে, কী কারণে যাচ্ছে এবং কাদের সঙ্গে মিশছে তা খেয়াল রাখুন। যাতে আপনার সন্তানরা বিপথগামী জঙ্গি না হয়ে যায়।’
এ সময় তিনি নিহত জঙ্গিদের পরিবারের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের সন্তানরা যে অপকর্ম করেছে, এর দায় আপনারা কোনওভাবে এড়াতে পারেন না।’
গুলশানে জঙ্গি হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা গুলশানে এই বর্বরোচিত হামলা ঘটিয়েছে, তারা মাদ্রাসা বা গরিব ঘরের সন্তান নয়। ওরা সমাজের উচ্চবিত পরিবারের সন্তান।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে হাছান বলেন, ‘খালেদার পাশে জঙ্গিরা সবসময় বসে থাকে। আর খালেদার চারপাশ ঘিরে জঙ্গিদের অবস্থান।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ফজলুল হক, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি হাসিবুর রহমান মানিক, সহ-সভাপতি খন্দকার ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।


এসআইএস/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী