জামায়াত-শিবির আইএসের প্রক্সি দিচ্ছে: ফরীদ উদ্দীন মাসঊদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৬, ১৯:৩৩আপডেট : ০৯ জুলাই ২০১৬, ২০:০৬

মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ জামায়াত-শিবির দেশে আইএসের প্রক্সি দিচ্ছে বলে মন্তব্য করেছেন শোকাকিয়া ঈদ গায়ের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, যেখানে জামায়াত-শিবির আছে, সেখানে আইএসের প্রয়োজন পড়ে না। বুঝতে পারছি না জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে সরকারের এত ভয় কেন? ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে এসব কথা বলেন।  
ইসলাম ধর্মের অপব্যাখ্যা দেওয়ার অভিযোগ টেনে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন,  ইসলাম ধর্মের আপব্যাখ্যা দিয়ে ইসলামের বিকৃত ব্যবহার করা হচ্ছে। ধর্মের নামে তারা ঘোষণা দিয়ে এটা করছে। এখানে লুকোচুরি নেই।
আলেম সমাজের মাধ্যমে বুদ্ধিভিত্তিক চর্চা করে জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠীকে সুপথে আনার প্রস্তাব করে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, যারা এগুলো করছে, তাদের মৃত্যু দণ্ডেদণ্ডিত করে লাভ নেই। কারণ ওরা তো মৃত্যুদণ্ড দিলে বেশি খুশি হয়। মনে করে বেহেস্তে যাওয়ার পথ সহজ হয়ে গেল। তাদের মনের মধ্যে ইসলামের আপব্যাখ্যা গেঁথে গেছে। সুতরাং তাদের বুদ্ধিভিত্তিক ব্যাখ্যা দিয়ে ফেরাতে হবে। এটা পারেন আমাদের দেশের আলেমরা। সবার দায়িত্ব আছে। কিন্তু আলেমদের বেশি দায়িত্ব আছে। কারণ এখানে ইসলামের আপব্যাখ্যার বিষয় আছে। তাদের প্রতিরোধ করতে হলে আলেমদের সক্রিয় করতে হবে। এই আত্মঘাতীদের কাছে পৌঁছাতে হবে, তারা যা করতে তা করলে বেহেস্ত পাবে কি না। তাদের ইসলামের মর্মবাণী বোঝাতে হবে।

সরকার ও জনগণের মধ্যে ভীতি ‍সৃষ্টি করতে এভাবে বিচ্ছিন্ন আক্রমণ হচ্ছে মন্তব্য করে মাসঊদ বলেন, তারা জানে এভাবে হামলা চালিয়ে সরকারের পতন সম্ভব নয়। তাদের মূল লক্ষ্যে আতঙ্ক ছড়ানো। কারণ অতঙ্কিত করতে পারলে প্রতিরোধ শক্তি কমে যায়। তবে আমি মনে করি এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে মতবিনিময়সভায় আরও উপস্থিত ছিলেন ১৪ দলের কেন্দ্রীয় নেতারাসহ বিভিন্ন পেশাজীবী নেতারা। 

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি