সম্মেলন নিয়ে কাউকে বিরক্ত করা যাবে না: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৬, ১৪:৪৩আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১৪:৪৪

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে কেন্দ্রীয় কার্যালয়ে কাউকে বিরক্ত না করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।

শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে  দফতর উপ-কমিটি বরিশাল বিভাগের এক বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রত্যেকটি স্থানে আমাদের চেইন অব কমান্ড মেনে ঐক্যবদ্ধ হতে হবে। অতি উৎসাহী হয়ে অফিসে এসে কাউকে বিরক্ত করবেন না। অতি বাড়াবাড়ি ভালো না। সীমালঙ্ঘন করবেন না।’

সম্মেলনকে সামনে রেখে আমারা কেউ কারও প্রতিদ্বন্দ্বী নই জানিয়ে কাদের বলেন, ‘নেত্রীর ওপর শতভাগ আস্থা আছে। যা করার উনি করবেন। ২০২১ সালের টার্গেট নিয়েছিলাম। তবে এর আগেই আমরা এগিয়ে গিয়েছি। শেখ হাসিনার নেতৃত্বে সম্মেলনের মাধ্যমে এবারও সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

এবারের সম্মেলনে ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তি সমন্বয় ঘটানো হবে বলেও জানান কাদের।

বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। সম্মেলনের নিরাপত্তার কথা বিবেচনা করে এবার ডেলিগেটরদের নামের তালিকা আগেই চাওয়া হয়েছে। যাতে করে ডেলিগেটর সেজে কেউ কোনও ধরনের নাশকতা না করতে পারে।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বরিশাল বিভাগের দফতর উপ-কমিটির সভার সভাপতিত্ব করেন।

/পিএইচসি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের