শেখ হাসিনা আবারও দলের সভাপতি হবেন: মোহাম্মদ নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৬, ১৬:৫০আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১৬:৫৩

মোহাম্মদ নাসিম বিশ্ববাসীর চোখে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন  সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তিনবার ক্ষমতায় এসেছে। সুতরাং তিনিই নেতা। শেখ হাসিনা আবারও দলের সভাপতি হবেন। তার বিকল্প নেই।’ রবিবার দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ২০ তম  সম্মেলন উপক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক যৌথসভায় তিনি এসব কথা বলেন।  
স্বাস্থ্য মন্ত্রী বলে, ‘সম্মেলনে আমরা সবাই কর্মী হিসেবে কাজ করব। নেতা হিসেবে থাকবেন শুধু জননেত্রী শেখ হাসিনা।  আগামী সম্মেলনের মধ্য দিয়ে নবীণ-প্রবীণের সমন্বয়ে একদল বুদ্ধিদীপ্ত নেতা আসবেন। যারা আগামী নির্বাচনকে সফল করার জন্য কাজ করবেন, দলকে এগিয়ে নিয়ে যাবেন।’
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ও শেখ হাসিনার কোনও অর্জন নষ্ট করা যাবে না।’
ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দলের কেন্দ্রীয় নেতা পাঠ ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, মহানগর আওয়ামীলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

/পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে