আ.লীগের সম্মেলনে নেতৃত্ব নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৬, ০০:৫৩আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ০০:৫৫

আওয়ামী লীগ ২০তম সম্মেলন উপলক্ষে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে আওয়ামী লীগ। দলটির কার্য নির্বাহী সংসদের সভায় এ কমিশন গঠন করা হয়।

গঠিত কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য ড. মশিউর রহমান। অপর দুই কমিশনার হলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও আওয়ামী লীগে পার্লামেন্টারি বোর্ডের সদস্য রাশেদুল আলম।

বুধবার সন্ধ্যায় গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার সূচনা বক্তব্যে তিনি বলেন, আসন্ন কাউন্সিলের লক্ষ্য হবে দল পুনর্গঠন করে ক্ষমতার ধারাবাহিকতা রক্ষার মাধ্যমে সরকারের চলমান উন্নয়ন কর্মসূচিকে এগিয়ে নিয়ে ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা করা।

আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত হবে।

/পিএইচসি/এএ/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের