সম্মেলন সফল হওয়ায় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৬, ১৯:৩৪আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১৯:৩৫

শেখ হাসিনা দলের ২০তম জাতীয় সম্মেলন সফল হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। শুক্রবার দলের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ তারিখে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এজন্য দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব সাংগঠনিক জেলা থেকে আগত কাউন্সিলর, ডেলিগেট, অতিথি, আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এছাড়াও, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত রাজনৈতিক দলের নেতা, দেশের সব শ্রেণিপেশার নেতা, সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

/ইএইচএস/এমও/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের