খালেদার আমলেই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল: হানিফ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ নভেম্বর ২০১৬, ১৯:৪১আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ১৯:৪৩

মাহবুবুল আলম হানিফ

দেশ আগের যে কোনও সময়ের চেয়ে ভালোভাবে চলছে বলে বিএনপি নেত্রী খালেদা জিয়ার গাত্রদাহ হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শুক্রবার দুপুরে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দুর্নীতি নিয়ে খালেদা জিয়ার করা এক মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ‘খালেদা জিয়া দাবি করেছেন তারা নাকি কোনও অন্যায়-দুর্নীতি করেনি। এটা জাতি জানে, যে তার আমলে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।’

তিনি বলেন, ‘আপনি (খালেদা) নির্দোষ থাকলে আদালতে হাজিরা দিতে যান না কেন? আর আপনার বড় ছেলেকে দুর্নীতির বরপুত্র হিসেবেই সবাই জানে। লন্ডনে তারেক একাধিক গাড়ি ব্যবহার করেন, কর্মচারীদের নিয়ে বিলাসবহুল জীবনযাপন করেন। তার আয়ের উৎস কি? আগে যে দুর্নীতি করেছিল সেই টাকা ছাড়া তারেক এমন বিলাসী জীবনযাপন করতে পারতো না।’

দেশে ভোট দেওয়ার অধিকার নেই, সম্প্রতি খালেদার এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এটি নির্লজ্জ মিথ্যাচার। আওয়ামী লীগই এদেশে ভোটের অধিকারের জন্য লড়াই করে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি