‘দেশে দুর্নীতির জন্য রাজনৈতিক নেতারা দায়ী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৭, ১৩:১৬আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৫:২৭

ওবায়দুল কাদের, ফাইল ছবি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে দুর্নীতির জন্য রাজনৈতিক নেতারা দায়ী। তিনি বলেন, ‘আমরা যারা রাজনীতি করি তাদের মধ্যে কয়জন আছেন, যারা বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি সৎ। কয়জন একথা বলতে পারবেন? আমরা রাজনীতিকরা যদি দুর্নীতি মুক্ত থাকি তবে দেশে আটোমেটিক্যালি দুর্নীতি অর্ধেক কমে যাবে।’

শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন মিলনায়তনে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির আয়োজনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘সততা ও সাহসিকতার বিরল দৃষ্টান্ত রেখে গেছেন বঙ্গবন্ধু। আমরা যারা রাজনীতি করি এখান থেকে অনেক শিক্ষা নিতে পারি। বঙ্গবন্ধু শিখিয়েছেন সততার আদর্শ বড় সম্পদ। একজন রাজনীতিকের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় আর কিছু নেই। মানুষের ভালোবাসা পেতে হলে সৎ হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। এই শিক্ষা বঙ্গবন্ধু রাজনীতিকদের দিয়ে গেছেন।’

সেতুমন্ত্রী বলেন, ‘মন্ত্রী ছাড়া অনুষ্ঠান কেন হবে না? এতগুলো বিজ্ঞ মানুষ এত ভালো কথা বলে এরপরও মন্ত্রীকে কেন বারবার লাগবে?  আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে সারাদিন বক্তব্য দেই, যার প্রায় সবই এক রকম। নতুন কিছু বলতে হলে তো ইনপুট করতে হবে। নতুন ইনপুট না হলে আমাকে বারবার পুরনো কথা বলতে হয়। এতে তো আমি ফালতু হয়ে যাবো। আমি মনে করি, আমাদের এই ধারাটা বদলাতে হবে। বঙ্গবন্ধুর কাছে ফিরতে চাইলে মূল্যবোধের কাছে ফিরতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম সারওয়ার, বাংলাদেশে ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর বিট্রিস কালদুল, আবৃত্তিকার হাসান আরিফ, আওয়ামী লীগের তথ্য  ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন।

/পিএইচসি/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম