তৃণমূলে চার নির্দেশনা আ. লীগের

পাভেল হায়দার চৌধুরী
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৪

আওয়ামী লীগ জেলা-উপজেলা পর্যায়ে এবার চার নির্দেশনা পাঠিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (৩ ফেব্রুয়ারি) দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে সব স্তরের নেতাকর্মীকে ৮ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সবসময় সজাগ-সতর্ক থাকতে বলা হয়েছে। আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর একজন সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, দলের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে যে চার দফা নির্দেশন দেওয়া হয়েছে, সেগুলো হলো কেন্দ্র অনুযায়ী নির্বাচনি কমিটি গঠন; পোলিং এজেন্টদের ট্রনিংয়ের জন্য কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে যোগাযোগ করা; বিএনপিও-জামায়াত জোটের সন্ত্রাস, নৈরাজ্য ও গণবিরোধী রাজনীতির বিরুদ্ধে জনগণকে সজাগ করা; এবং সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম আরও জোরদার করা।

ক্ষমতাসীন দলটির নীতি-নির্ধারণী পর্যায়ের একজন নেতা বলেন, ওবায়দুল কাদেরের পাঠানো চিঠিতে সবাইকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্যও তাগিদ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, একাদশ সংসদ নির্বাচন কাছে চলে এসেছে। তাই এক মুহূর্তও সময় নষ্ট করা যাবে না। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানানো হয়েছে।

এদিকে, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশে থমথমে অবস্থা বিরাজ করলেও বিষয়টি নিয়ে তেমন চিন্তিত নয় আওয়ামী লীগ। তবে ক্ষমতাসীন দলের নেতারা মনে করেন, রায়কে ঘিরে বিএনপি আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। এ কারণেই কেন্দ্র থেকে তৃণমূলকে সতর্ক ও সহজ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর একজন নেতা জানান।

/এমএনএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের