৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৮, ১১:৫৫আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৩:১৭

সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন নেতাকর্মীরা ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে জনসভাকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বিভিন্ন যান ও পায়ে হেঁটে জনসভাস্থলে এসে জড়ো হচ্ছেন। তবে জনসভার মাঠে প্রবেশের নির্ধারিত সময় না হওয়ায় এখনও তারা প্রবেশমুখের বিভিন্ন গেটে অপেক্ষমাণ রয়েছেন।
নেতাকর্মীরা দলের নৌকা প্রতীক, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, ব্যানার ও ফেস্টুন নিয়ে জনসভাস্থলে এসেছেন। এ সময় অনেককেই লাল-সবুজ গেঞ্জি পরা অবস্থায় দেখা যায়। এছাড়া যারা পিকআপে করে জনসভাস্থলে এসেছেন সেসব পিকআপে ৭ মার্চের ভাষণ বাজছে।
এছাড়া গত দুই-তিনদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকা, বাজার ও জনসভার আশপাশে ৭ মার্চের ভাষণ শোনা গেছে।
সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা উপলক্ষে ইতোমধ্যে আশপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। মৎস্যভবন থেকে শাহবাগ ও শাহবাগ থেকে টিএসসি এবং দোয়েল চত্বর এলাকাও বন্ধ রয়েছে। তবে জনসভাকে কেন্দ্র করে কাকরাইল থেকে হাইকোর্ট এলাকায় যান চলাচল শিথিল রয়েছে।
এদিকে জনসভা ও প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসভাস্থলের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালাচ্ছে। এছাড়া জনসভাস্থলের আশপাশে বিপুল পরিমাণে র‌্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।
৭ মার্চের ভাষণ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার দুপুর ২টার দিকে জনসভা শুরু হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতির ভাষণে তিনি ৭ মার্চের ভাষণের বিভিন্ন দিক নেতাকর্মীদের সামনে তুলে ধরবেন।
এর আগে ৭ মার্চ উপলক্ষে আজ সকাল সাড়ে ৬টার দিকে আওয়ামী লীগের দলীয় কর্মসূচি শুরু হয়। সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

/পিএইচসি/এআর/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের