পাপ বাপকেও ছাড়ে না: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৮, ১৬:০৮আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৬:১৩

আলোচনা সভায় মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশে বলেছেন, ‘পাপ বাপকেও ছাড়ে না। আপনারা ক্ষমতায় থেকে যা পাপ করেছেন তারই ফল এখন পাচ্ছেন।’ সোমবার (১২ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশে নাসিম আরও বলেন, ‘আপনারা ক্ষমতা থাকা অবস্থায় বলেছিলেন সংবিধানের বাইরে যেতে পারবো না। আমরা এখন একই কথা বলছি। আমাদের কোনও কথা না শুনে ইয়াজুদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করেছিলেন। তিনিই ১/১১ ‘র সরকার আনলেন। সেই সরকার খালেদা জিয়ার নামে মামলা দিলো, যার শাস্তি আজ তাকে ভোগ করতে হচ্ছে। আপনাদের আইনজীবীর কারণেও এই অবস্থার সৃষ্টি হয়েছে। তাদের পরামর্শে একবার ক্যান্টনমেন্টের বাড়ি হারালেন। এখন তাদের জন্যই খালেদা জিয়া জেলে আছেন।’

বিএনপিকে নিয়ে নির্বাচনে যাবেন উল্লেখ করে তিনি বলেন, ‘আইনের পথে জেলে গেছেন, আইনের পথে বেরিয়ে আসুন। আমরা বিএনপিকে সঙ্গে নিয়ে নির্বাচনে যেতে চাই। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। খালি মাঠে আমরা গোল দিতে চাই না।’

বিএনপি নেতাদের উদ্দেশে নাসিম আরও বলেন, ‘দিনের মধ্যে তিনটি বড় ব্রিফিং করলে জবাব দেওয়া যায় না। আপনারা অনেক খেলা খেলছেন। আর খেলে ফাউল করবেন না। এবার ফাউল করলে হাঁটু ভেঙে যাবে।’

/এসও/এফএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম