খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি’র কোনও কর্মসূচি আমলে নিচ্ছে না আ. লীগ

পাভেল হায়দার চৌধুরী
২৫ মার্চ ২০১৮, ১১:৫৯আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১৯:৪৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান কর্মসূচিকে যেমন পাত্তা দিচ্ছে না আওয়ামী লীগ, তেমনি বিএনপি নেতাদের আন্দোলনের হুমকিও আমলে নিচ্ছেন না তারা।

গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এক অনুষ্ঠানে খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের কথা বলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের দাবি, বিএনপির কোনও শক্তি নেই। ফলে আন্দোলন করার ও জয়ী হওয়ারও সম্ভাবনা নেই তাদের।

আওয়ামী লীগ মনে করে, অচিরেই বিলীন হয়ে যাবে বিভিন্ন দলের মিশেলে তৈরি বিএনপি নামক দলটি। কারণ, বিএনপির রাজনীতি জনকল্যাণমুখী নয়, আরাম, আয়েশ, দুর্নীতি-লুটপাট ও দুঃশাসনের। বিএনপি নেতাদের বক্তব্য কর্মীদের চাঙ্গা রাখার জন্য, আন্দোলনের জন্যে নয়।

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির হুমকি-ধমকি অতীতেও শুনেছি, এখনও শুনছি। কিন্তু আন্দোলন আর দেখি না। সামনেও আন্দোলন দেখবো বলে মনে হয় না।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, ‘বিএনপি নেতাদের মুখে আন্দোলনের কথা শুনলে মানুষের হাসি পায়। তাদের মুখে আন্দোলনের কথা শুনে এসেছি, কিন্তু রাজপথে তারা আসে না।’

তিনি বলেন, ‘দেশের মানুষ তাদের সঙ্গে নেই, তাদের নেতাকর্মীরাও এখন আন্দোলনের পক্ষে নেই। ফলে তাদের আন্দোলন আর হয় না।’

তবে নির্ভরযোগ্য একটি সূত্র দাবি করেছে, বিএনপি আন্দোলনে নামুক আওয়ামী লীগও তা চায়। কারণ, বিএনপির আন্দোলন শুরু হলে ভোগান্তির মুখে পড়বে জনগণ। আর এটাকে ইস্যু করে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অব্স্থান নিতে পারবে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীরা বাইরে বেরিয়ে আসার যে সুযোগ পেয়েছেন, তা-ও বন্ধ করার ক্ষেত্র সৃষ্টি হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অপর সদস্য ফারুক খান বলেন, ‘বিএনপি দল গোছানো আর নির্বাচনের বাইরে বিকল্প কোনও চিন্তায় গেলেই তাদের তলিয়ে যাওয়া তরান্বিত হবে। সুতরাং তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে কী করবে বিএনপি?’

 

/এইচআই/আপ-এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী