দুদকে বিএনপি নেতাদের তলবে সরকারের হস্তক্ষেপ নেই: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৮, ১৫:০৯আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৬:৩৪

ধানমন্ডিতে আওয়ামী লীগের প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের (ছবি- ফোকাস বাংলা)

বিএনপি নেতাদের দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলবের বিষয়ে সরকারে কোনও হস্তক্ষেপে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদেরও দুদক তলব করছে। সরকার হস্তপেক্ষ করলে তো তাদের দুদক তলব করতে পারত না। বিএনপির আট নেতাকে দুদক তলব করলো, আর অভিযোগ করা হচ্ছে সরকারের হস্তক্ষেপ আছে। তারা কথায় কথায় সরকারের হস্তক্ষেপ আবিষ্কার করে।’
মুবিজনগর দিবস পালন উপলক্ষে বুধবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের এক প্রস্তুতি সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান, তারা স্বাধীনভাবে কাজ করছে। আমাদের একজন সংসদ সদস্যকেও দুদক তলব করেছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য ও সাবেক মন্ত্রী দুদকের মামলায় হাজিরা দিচ্ছেন। সরকার তো কোনও হস্তক্ষেপ করেনি।’
ওবায়দুল কাদের বলেন, ‘ব্যাংক হিসাবে ১২৫ কোটি টাকা লেনদেনের জন্য বিএনপির আট নেতাকে দুদক তলব করেছে। খালেদা জিয়ার দুদকের মামলায় সাজা হয়েছে। তাদের (বিএনপির) অভিযোগ সরকার হস্তক্ষেপ করেছে। সরকার কেন হস্তক্ষেপ করবে?’
ক্ষমতাসীন দলের এই সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি হঠাৎ করে দলের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দিয়েছে। এতে বলা ছিল, দুর্নীতির দায়ে দণ্ডিতরা দলের নেতা হতে পারবেন না। এটা বাদ দিয়ে এখন দলটি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দলে পরিণত হয়েছে।’
যৌথসভায় ওবায়দুল কাদের ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন এবং মুজিবনগরের কর্মসূচিতে বিপুল জনসমাগম ঘটাতে সংশ্লিষ্ট জেলার নেতাদের নির্দেশ দেন। এছাড়া বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে উৎসবমুখর কর্মসূচি নেওয়ার ঘোষণা দেন। কেন্দ্রীয়ভাবে উৎসবমুখর কর্মসূচি উদযাপনের পাশাপাশি জেলা, উপজেলা পর্যায়ে কর্মসূচি নেওয়ারও আহ্বান জানান তিনি।
যৌথসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও সাহারা খাতুন; যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও আব্দুর রহমান; সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন; দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার জেলার নেতারা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন-
বাসায় ফিরেছেন মির্জা ফখরুল
কেউ অসুস্থ হলেই দল অচল হয়ে যায় না: এমাজউদ্দীন আহমদ


/ইএইচএস/টিআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী