বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৮, ১২:২৪আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৪:০০

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিকিৎসা শেষে বাসায় নেওয়া হয়েছে। বুধবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে বাসায় নেওয়া হয়ে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এই কথা জানিয়েছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টার দিকে মির্জা ফখরুলকে বাসায় নেওয়া হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।’
এর আগে সোমবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে অসুস্থবোধ করলে মির্জা ফখরুলকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। তবে তার কোনও ব্লক ধরা পড়েনি।
পরে মঙ্গলবার রাতে মির্জা ফখরুলকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিক ড. কামাল হোসেন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল ইসলাম চৌধুরী ও কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান।

/এএইচআর/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি