‘খালেদা জিয়ার মতো সুবিধা কারাগারে আর কেউ পায়নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৮, ১৫:৫৪আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৬:০৪

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ড. হাছান মাহমুদ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া কারাগারে যে সুবিধা পাচ্ছেন, তা আজ পর্যন্ত আর কেউ পাননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘শীতাতপ নিয়ন্ত্রিত সুবিধা কোনও ডিভিশনে দেওয়া হয় না। কিন্তু খালেদা জিয়া তা পাচ্ছেন। তার সঙ্গে একজন সেবিকা চেয়েছেন, তার ব্যাক্তিগত সেবিকাকে দেওয়া হয়েছে। তিনি যদি আরও কাউকে চান, তাও দেওয়া হবে। তার মতো সুবিধা এর আগে কেউই পায়নি।’
বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ কী, তা জানার আগেই বিদেশে পাঠাতে চান বিএনপি নেতারা। তাহলে কি বিএনপি চায়, খালেদা জিয়া বিদেশ চলে যাক?’
বিএনপি নেতাদের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল সাহেব সংবাদ সম্মেলন করে বলেছেন, গত ১০ বছরে দেশে গণতন্ত্রের কবর হয়েছে। আমি বলতে চাই, বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে ও নির্বাচন বানচাল করে গণতন্ত্রের কবর দিতে ব্যর্থ হয়েছে বলেই তাদের এত জ্বালা।’
বিভিন্ন জনসভায় প্রধানমন্ত্রী কেন ভোট চান, সে বিষয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নির্বাচিত হওয়ার পর থেকেই ভোট চাওয়া একজন প্রধানমন্ত্রীর রাজনৈতিক অধিকার। আপনারাও জনগণের কাছে যান, ভোট চান। আপনাদের তো কেউ বাধা দেয়নি। রিজভী সাহেব উদ্ভ্রান্তের মতো বক্তব্য দেন। রিজভীসহ বিএনপির অন্যান্য নেতারাও উদ্ভ্রান্তের মতো আচরণ করেন।’
সরকারের কাছ থেকে নেওয়া জমিতে বিএনপির কোন কোন নেতা পাঁচ তারকা হোটেল তৈরি করেছেন, তার হিসাব সরকারের কাছে আছে বলে মন্তব্য করেছেন ড. হাছান মাহমুদ। দুদকের পক্ষ থেকে বিএনপি নেতাদের সম্পদের হিসাব তলব প্রসঙ্গে তিনি বলেন, ‘দুদকের অনুসন্ধান করার খবরেই তারা সংবাদ সম্মেলন করলেন। আওয়ামী লীগের অনেক নেতার নামেও তো দুদকের মামলা চলছে। তাদের মামলায় অনেক মন্ত্রীও আদালতে হাজিরা দেন। বিএনপির বিপক্ষে কাজ করলে দুদক হয়ে যায় পক্ষপাতদুষ্ট। তাহলে আওয়ামী লীগের বিপক্ষে কাজ করলে কোন দুষ্ট হয়?’
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আপনারা সরকারের কাজের সমালোচনা করবেন, পাশাপাশি ভালো কাজের কথাও আপনাদের রিপোর্টে তুলে ধরবেন।’
আরও পড়ুন-
দুই সিটিতে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
‘সরকার চায় না খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হোক’

/এসও/টিআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের