'বাঙালির ইতিহাস ছাত্রলীগের ইতিহাস'

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ মে ২০১৮, ১৭:৫৫আপডেট : ১১ মে ২০১৮, ১৯:০৪

ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী, ছবি: ফোকাস বাংলা বাঙালির ইতিহাস ছাত্রলীগের ইতিহাস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বাঙালির ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। প্রতিটি আন্দোলনে ছাত্রলীগের অবদান রয়েছে। দেশের সব আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের পাশাপাশি ছাত্রলীগও ছিল।  আন্দোলন গড়ে তোলায় আওয়ামী লীগের পাশাপাশি ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছিল।’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছিল আওয়ামী লীগ। সেই সংগ্রামেও ছাত্রলীগ ছিল। ‘৬৯ এর গণঅভ্যুত্থানে ছাত্রলীগের ভূমিকা আছে। আমিও ছাত্রলীগের একজন কর্মী ছিলাম। মুক্তিযুদ্ধেও এ সংগঠনের অবদান আছে। আমাদের বহু সহকর্মী প্রাণ দিয়েছিল মহান মুক্তিযুদ্ধে।’

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘যে সময় দেশের ক্ষমতায় খুনিরা, সেই অবস্থায় আমি বাংলাদেশে ফিরে এসেছিলাম। ‘৭৫-এর পর বাংলার যে গৌরব হারিয়ে গিয়েছিল, সেই গৌরব ফিরিয়ে দেওয়া, দেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে দেশে ফেরত আসি।’

তিনি বলেন, ‘জাতির পিতার হত্যার প্রতিবাদ এবং গণতন্ত্রণ ফিরিয়ে আনার সংগ্রামও করেছিল ছাত্রলীগ। স্বৈরতন্ত্রকে হটিয়ে বাংলাদেশের মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার সংগ্রামে ছাত্রলীগের অবদান রয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘আন্দোলনের মাধ্যমে ১৯৯৬ সালে ২১ বছর পর আমরা ক্ষমতায় আসি।  ক্ষমতায় এসে যারা ছাত্রসমাজের হাতে অস্ত্র তুলে দিয়েছিল, মেধাবীদের বিপথে নিয়ে যাচ্ছিল, যারা শিক্ষা প্রতিষ্ঠানে সেশন জট তৈরি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ২০০১ সালে চক্রান্ত করে আমাদের ক্ষমতায় আসতে দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘বিএনপির ক্ষমতায় এসে সারাদেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্রপাচার, অর্থপাচারসহ যত ধরনের অপকর্ম করা হয় তারা তা করেছে। তাদের অত্যাচারে দেশে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি ক্ষমতায় না থাকার পরও আমাকে গ্রেফতার করা হয়েছিল। সে সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগ প্রতিবাদ করেছিল। এমন কোনও দিন নেই যে তারা কারাগারের সামনে যেতেন না, কোর্টের সামনে যেতেন না।’

/এসটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের