তিন সিটির মেয়র প্রার্থী চূড়ান্ত করতে আ.লীগের বৈঠক আগামীকাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৮, ১৩:৩৫আপডেট : ২১ জুন ২০১৮, ১৯:৪৫

তিন সিটির মেয়র প্রার্থী চূড়ান্ত করতে আ.লীগের বৈঠক আগামীকাল

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে শুক্রবার (২২ জুন) বৈঠকে বসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।
একইসঙ্গে কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাও রয়েছে শুক্রবার। এছাড়া পৌরসভাসহ স্থানীয় সরকারের আরও কিছু পদে প্রার্থী চূড়ান্ত করবে দলটি।
আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন এবং ২৫ জুলাই কুড়িগ্রাম-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৮ জুন তিন সিটি ও ২৪ জুন কুড়িগ্রাম-৩ আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
এদিকে তিন সিটির মেয়র পদ ও কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছে আওয়ামী লীগ। গত ১৯ জুন শুরু হয়ে আজ বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
আওয়ামী লীগ অফিস সূত্রে জানা যায়, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও সিলেট সিটির সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানসহ বেশ কয়েকজন আগ্রহী প্রার্থী ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যদের সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

/ইএইচএস/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের