আ.লীগের ইউপি নেতাদের সঙ্গে প্রথম বর্ধিত সভা শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৮, ১৮:৫৮আপডেট : ২৮ জুন ২০১৮, ১৯:০৮

আ.লীগের ইউপি নেতাদের সঙ্গে প্রথম বর্ধিত সভা শনিবার ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতা ও নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আওয়ামী লীগের প্রথম দফার বর্ধিত সভা শনিবার (৩০ জুন)। ওইদিন সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন উপলক্ষে তিনি তৃণমূল নেতাদের দিক-নির্দেশনা দেবেন।

বৃহস্পতিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সবাইকে বর্ধিত সভায়  উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূল নেতাদের সঙ্গে ক্ষমতাসীন দলটি এই বিশেষ বর্ধিত সভার আয়োজন করছে।

শনিবারের বর্ধিত সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ সদস্য এবং রাজশাহী, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের নির্বাচিত দলীয় চেয়ারম্যান, মহানগরের অধীন সংগঠনের প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় নির্বাচিত কাউন্সিলার এবং জেলা পরিষদের নির্বাচিত দলীয় সদস্যরা অংশ নেবেন।

এদিকে আগামী ৭ জুলাই একই সময় একই স্থানে দ্বিতীয় দফায় বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও খুলনা বিভাগের ইউনিয়ন পরিষদের দলীয় চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা অংশ নেবেন।

এর আগে গত ২৩ জুন আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতাদের পাশাপাশি ঢাকা মহানগরসহ দেশের সবগুলো মহানগর, জেলা ও উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের