‘আ. লীগ ছাড়া কোনও ঐক্য জাতীয় ঐক্য নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৩

  আওয়ামী লীগ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ ছাড়া কোনও ঐক্য জাতীয় ঐক্য নয়। আওয়ামী লীগকে বাদ দিয়ে কেউ যদি কোনও ঐক্য করে, ওই ঐক্য হবে জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য।’

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্য সম্পর্কে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘অক্টোবরে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। অক্টোবরে যে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে সেখানে টেকনোক্র্যাট কোটায় কেউ থাকবে না। গতবারের নির্বাচনের সময় মন্ত্রিসভার সদস্য ছিল ২৮ জন। এবারও নির্বাচনকালীন সরকারের আকার সেরকমই হবে।’

মন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ শরিকদের জন্য ৬০-৭০টি আসন ছেড়ে দেবে। তবে আওয়ামী লীগ থেকে কারা কারা মনোনয়ন পাচ্ছেন তা ঠিক করা হয়নি।’

/এসআই/এসএসএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি