বিএনপির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন ড. কামাল-বি. চৌধুরী: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৮, ১৬:৫৭আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১৭:০২

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা: সংবিধান অনুযায়ী নির্বাচন’  শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন ড. হাছান মাহমুদ সন্ত্রাসী ও জঙ্গী গোষ্ঠীর প্রধান পৃষ্টপোষক বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন ড. কামাল হোসেন ও বি. চৌধুরী।’ সোমবার (০৮ অক্টোবর) জাতীয় শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা: সংবিধান অনুযায়ী নির্বাচন’  শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘ড. কামাল হোসেন পুলিশের মামলা নিয়ে কথা বলেন। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশের তৎকালীন বিরোধীদলীয় নেত্রীর ওপর যে গ্রেনেড হামলা হলো, তা নিয়ে তিনি কোনও কথা বলেন না কেন?’

ড. কামাল হোসেনের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘আপনি কথায় কথায় মানবাধিকারের কথা বলেন কিন্তু যারা মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে,  যারা রাজনীতির নামে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে,  দিনের পর দিন জনগণকে অবরুদ্ধ করে রেখেছে, তাদের সঙ্গে আপনি ঐক্য করছেন। এতে প্রমাণিত হয় বাংলাদেশে সন্ত্রাসী ও জঙ্গী গোষ্ঠীর প্রধান পৃষ্টপোষক হচ্ছে বিএনপি। আর তাদের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন ড. কামাল হোসেন ও বি. চৌধুরী।’

২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার একজন ভিকটিম ও মামলার সাক্ষী হিসেবে এই হামলার সঙ্গে যুক্ত তারেক রহমান, বাবরসহ প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা সরকার প্রধানের জ্ঞাতসারেই হয়েছে। বিএনপি নেতারা দেশে বিদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বক্তব্য দিয়ে খালেদা জিয়াকে এই গ্রেনেড হামলার মামলা থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালাচ্ছে, এটি ঠিক নয়। খালেদা জিয়া যদি জড়িতই না থাকতেন, তাহলে এই মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা কেন করলেন?  সুতরাং এই মামলার বিচারের আওতায় খালেদা জিয়াকেও আনা প্রয়োজন। যদি এই মামলায় খালেদা জিয়ার শাস্তি না হয় রাষ্ট্র পক্ষকে অনুরোধ জানাবো এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার জন্য। ন্যায় প্রতিষ্ঠা করার জন্য অন্যায়ের প্রতিকার করতে হয় এবং ন্যায় প্রতিষ্ঠা করার স্বার্থেই ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় তারেক, বাবরসহ বেগম জিয়ারও বিচার হওয়া প্রয়োজন।’

 আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন,  ‘আমরা কি দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখবো, নাকি যারা গ্রেনেড হামলা চালায়, পেট্টোল বোমা হামলা চালায়, জীবন্ত মানুষের গায়ে পেট্টোল ঢেলে দিয়ে পুড়িয়ে হত্যা করে এবং যারা দেশের অস্তিত্বকে বিশ্বাস করে না, তাদের হাতে ক্ষমতা ও দেশের পতাকা তুলে দেবো?’ জনগণ অবশ্যই সঠিক রায় দেবে, যদি গতদশ বছরে দেশের বদলে যাওয়ার চিত্র। এই বর্ণচোরাদের আসল চরিত্র ও লক্ষ্য সঠিকভাবে জনগণের সামনে উপস্থাপন করতে পারি।’

সংগঠনের সহ-সভাপতি চিত্রনায়িকা নতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি সামশুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকতার হোসেন, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বাংলাদেশ ফেড়ারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

/এসও/এমএনএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের