নড়াইল-২ আসন থেকে আ. লীগের মনোনয়ন ফরম নিলেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৮, ১৪:১৯আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৫:৩১

নড়াইল-২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাশরাফি বিন মুর্তজা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রবিবার (১১ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মাশরাফি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ায় নড়াইলের সর্বত্র বইছে আনন্দের বন্যা। আওয়ামী লীগের নেতাকর্মীরা, বিশেষ করে তরুণরা এ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন। নড়াইলের অধিকাংশ মানুষ বলেছেন, মাশরাফি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে জয়ের মুকুট অবশ্যম্ভাবী। মাশরাফি এমপি নির্বাচিত হলে অবহেলিত নড়াইলের উন্নয়ন হবে।

এদিকে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করার কথা থাকলেও আপাতত ক্রিকেটের স্বার্থে রাজনীতিতে আসছেন না বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

/এমএইচবি/এআর/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি