হাজি সেলিমকে জয়ী করতে সবাই ঐক্যবদ্ধ: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৮, ১৫:২৮আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৭:০০

আওয়ামী লীগের নির্বাচনি ও কর্মী সভা

ঢাকা-৭ আসনের আওয়ামী লীগ প্রার্থী হাজি মোহাম্মদ সেলিমকে জয়ী করতে সবাই ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের নেতা মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘আমাদের মধ্যে কোনও বিরোধ নেই।’

বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে আজিমপুর কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের এক নির্বাচনি ও কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘আজ ঢাকা শহরের ৯৫ ভাগ রাস্তা চলাচলের উপযোগী করে দিয়েছি। বাকি যে কয়টি রাস্তা বাকি আছে সেগুলো এই শুষ্ক মৌসুমে করে দেবো। আজিমপুর কবরস্থানে একটি অত্যাধুনিক মসজিদ নির্মাণ করে দিয়েছি। আজ ঢাকার প্রতিটি রাস্তা এলইডি বাতিতে আলোকিত। আমরা যে কথা বলি অক্ষরে অক্ষরে সেটা পালন করি।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, ‘আমরা আজ নৌকার প্রার্থী হাজি সেলিমকে আপনাদের হাতে তুলে দিতে চাই। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দেবেন। আমাদের বিভেদের কারণে ওরা যাতে সুযোগ নিতে না পারে। দলের ভেতরে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করেন আওয়ামী লীগের রাজনীতি থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবেন।’

তিনি আরও বলেন, বিএনপি বলেছে তারা ভোটকেন্দ্র পাহারা দিবে। তারা পাহারা দেবে না, অগ্নি সংযোগ করবে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে।

পরে হাজি সেলিমের হাতে নৌকা তুলে দেন মেয়র সাঈদ খোকন। পাশাপাশি তিনি ডিজিটাল প্রচারণাও উদ্বোধন করেন।

/এসএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের