সোহরাওয়ার্দী উদ্যানের পথে পথে উৎসব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৯, ১৩:০৬ আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৩:১৯

বিজয় সমাবেশে আসা এক সমর্থক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভে আওয়ামী লীগের পক্ষ থেকে বিজয় সমাবেশের আয়োজন করা হয়েছে। শনিবার (১৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসার পরপরই বিজয় সমাবেশ শুরু হবে। এর আগেই গানে গানে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
৩০ ডিসেম্বর তৃতীয় মেয়াদে সরকার গঠনের রেকর্ড করলেও বিজয় মিছিল না করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। কিন্তু বিজয় আনন্দ থেকে নেতাকর্মীদের বঞ্চিত করতে চায় না আওয়ামী লীগের হাইকমান্ড। তাই সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় সমাবেশে করার ঘোষণা দেয় দলটি। বিজয় সমাবেশ থেকে দেশবাসীর কৃতজ্ঞতা জানিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজয় সমাবেশে আসা এক সমর্থক সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছে। নানা বর্ণের ব্যানার-ফেস্টুন, জাতীয় পতাকা, দলীয় পতাকা, নৌকা, বাদ্য যন্ত্র এবং স্লোগানে মুখর হয়ে উঠেছে আশপাশের এলাকা। সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ১২টা থেকে নেতাকর্মীরা প্রবেশ করতে শুরু করেছে।

সোহরাওয়ার্দী উদ্যানের পথে পথে উৎসব
বিজয় সমাবেশ উদযাপন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করবেন দলের সভাপতি। বিশেষ করে মাদক নির্মুলে যে যুদ্ধ তাতে সবাইকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা আসবে এ সমাবেশ থেকে। নির্বাচনে গণজোয়ারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে গণজোয়ার সৃষ্টি হয়ে, এই সমাবেশ স্মরণকালের বিশাল জনসমুদ্রে পরিণত হবে।

বিজয় সমাবেশে আসা সমর্থকরা বিজয় সমাবেশকে বিজয় আনন্দে রূপ দিতে বরণ্যে শিল্পীরা গান পরিবেশন করবেন। এ লক্ষ্যে মূল বিজয় মঞ্চের সামনে পৃথকভাবে আরেকটি মঞ্চ করা হয়েছে। মূল মঞ্চের ব্যাকগ্রাউন্ডে একাদশ জাতীয় সংসদের নির্বাচনি ইশতেহারের মলাটের রংয়ের আদলে সজ্জ্বিত করা হয়েছে। একইভাবে ব্যানার ফেস্টুনে সাজিয়ে রাখা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা।
আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার পর সংগীত শিল্পীরা বিভিন্ন গান পরিবেশন শুরু করেন। বিজয় সমাবেশ গান পরিবেশন করবেন মমতাজ বেগম, ফকির শাহাবুদ্দিন, জানে আলম, সালমা, পথিক নবী, আঁখী আলমগীর, রফিকুল আলম, ফাহমিদা নবী, জলের গান এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাড়া জাগানো থিম সং ‘জিতবে এবার নৌকা’ গানের শিল্পীরা। এরপর দলের নেতারা বক্তব্য রাখবেন।

বিজয় সমাবেশে আসা সমর্থকরা
মূল অনুষ্ঠান পরিচালনা করবে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

ছবি: সাজ্জাদ হোসেন

/এসও/এসটি/
সম্পর্কিত
জনমানবশূন্য গোপালগঞ্জের পথঘাট, মানুষ শান্তি চায়
নিজের বাসায় আগুন লাগানোর ঘটনায় যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে চলছে বাস
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়: রাষ্ট্রপতি
মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়: রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন কেমন কাটলো তারেক রহমানের
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন কেমন কাটলো তারেক রহমানের
রোহিঙ্গা ইস্যুতে ‘ব্যাপক সমাধান’ চায় চীন, আইসিজের এখতিয়ার নিয়ে উদ্বেগ
রোহিঙ্গা ইস্যুতে ‘ব্যাপক সমাধান’ চায় চীন, আইসিজের এখতিয়ার নিয়ে উদ্বেগ
অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন জামায়াতের আমির
অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন জামায়াতের আমির
সর্বাধিক পঠিত
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়লেন এনসিপির সাবেক নেতা, বললেন ‘ক্ষমা চাই’
শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়লেন এনসিপির সাবেক নেতা, বললেন ‘ক্ষমা চাই’
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ