অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন জামায়াতের আমির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৬, ২১:৩৫ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ২১:৩৫

পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ২৪ মিনিটে অস্ট্রেলিয়ার সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে অস্ট্রেলিয়ার উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। অস্ট্রেলিয়ার বিমানবন্দরে পৌঁছানোর পর বিরোধীদলীয় নেতাকে প্রবাসী বাংলাদেশিরা উষ্ণ অভ্যর্থনা জানান।

বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকালে বিরোধীদলীয় নেতা অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজিত কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। এরপর আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। 

/এমকে/আইএএম/
সম্পর্কিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির
রোহিঙ্গাদের কষ্টের রাতের অবসান হোক: জামায়াত আমির
সর্বশেষ খবর
রোহিঙ্গা ইস্যুতে ‘ব্যাপক সমাধান’ চায় চীন, আইসিজের এখতিয়ার নিয়ে উদ্বেগ
রোহিঙ্গা ইস্যুতে ‘ব্যাপক সমাধান’ চায় চীন, আইসিজের এখতিয়ার নিয়ে উদ্বেগ
মূল্যস্ফীতি কমাতে উৎপাদন ও সরবরাহ বাড়ানোর ওপর জোর গভর্নরের
মূল্যস্ফীতি কমাতে উৎপাদন ও সরবরাহ বাড়ানোর ওপর জোর গভর্নরের
ছাত্রীদের ক্লাস থেকে পুরুষ শিক্ষক বাদ, উত্তাল ইরাকের বিশ্ববিদ্যালয়
ছাত্রীদের ক্লাস থেকে পুরুষ শিক্ষক বাদ, উত্তাল ইরাকের বিশ্ববিদ্যালয়
রাতে ট্রাক চলাচলে ঘুমে ব্যাঘাত, নিরসনে কী বলছেন বাফুফে কর্মকর্তা 
রাতে ট্রাক চলাচলে ঘুমে ব্যাঘাত, নিরসনে কী বলছেন বাফুফে কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়লেন এনসিপির সাবেক নেতা, বললেন ‘ক্ষমা চাই’
শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়লেন এনসিপির সাবেক নেতা, বললেন ‘ক্ষমা চাই’
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ