বিতর্কিত ১৯ নেতার নাম প্রকাশের দাবি ছাত্রলীগের পদবঞ্চিতদের

ঢাবি প্রতিনিধি
৩০ মে ২০১৯, ০৪:৪৩আপডেট : ৩০ মে ২০১৯, ০৪:৪৫

বিতর্কিত ১৯ নেতার নাম প্রকাশের দাবি ছাত্রলীগের পদবঞ্চিতদের

ছাত্রলীগের কমিটি থেকে শূন্য ঘোষণা করা ১৯টি পদের বিতর্কিত নেতাদের পরিচয় গোপন রাখায় নিরাপরাধরাও সাজা পেতে পারে বলে আশঙ্কা করছেন সংগঠনটির পদবঞ্চিত নেতারা। বুধবার (২৯ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলনে তারা এই আশঙ্কা জানিয়ে অবিলম্বে বিতর্কিতদের নাম প্রকাশের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে পদবঞ্চিতরা দাবি করেছেন, ১৯ জনের নাম সুস্পষ্টভাবে প্রকাশ না করে কমিটির সভাপতি-সাধারণ সম্পাদককে বাদ দিয়ে বাকি ২৯৯ জনকে বিতর্কিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান গত কমিটির প্রচার সম্পাদক সাঈফ বাবু। তিনি বলেন, আন্দোলনের মুখে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক প্রথমে ১৭ জনের কথা স্বীকার করলেও ১৪ দিন পর গতকাল রাতে ১৯ জনকে পদশূন্য ঘোষণা করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন। তাদের এই পদক্ষেপ আজ প্রমাণ করল আমাদের দাবি ও আন্দোলন গুরুত্বহীন ছিল না।

সাঈফ বাবু বলেন, ১৯টি পদ শূন্য হলেও এখনও যে যার মতো স্বপদে বহাল আছেন। এটা সুপরিকল্পিত অপরাজনীতি ও চাতুরী। এগুলো অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। অবিলম্বে শূন্য হওয়া ১৯ জনের নাম ও পদের বিষয়টি স্পষ্ট করুন।  

সংবাদ সম্মেলনে সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কামনা করেন তারা।

এ সময় রোকেয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি ও ডাকসুর কমনরুম ক্যাফেটেরিয়া সম্পাদক বিএম লিপি আক্তার বলেন, বিতর্কিদের তালিকা অনেক বড়। মাত্র ১৯ জনের পদ শূন্য করে প্রহসন করা হয়েছে। তিনি ৪৮ ঘণ্টার মধ্যে শূন্য করা ১৯ জনের নাম প্রকাশ করার দাবি জানান।

দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করা ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা। 

/এএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের