ঢাকা উত্তর-দক্ষিণ আ. লীগের সম্মেলন আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৯, ০০:৪২আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ০২:১৫

আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আজ শনিবার (৩০ নভেম্বর)। এদিন সকাল ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে (কাউন্সিল অধিবেশন) মহানগরের দুই অংশের নতুন সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী মহানগর পর্যায়ে প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও এবার ঢাকা মহানগরের দুই অংশের সম্মেলন হচ্ছে সাত বছর পর। ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। যদিও এর তিন বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগকে দুই ভাগে বিভক্ত করে ২০১৬ সালের ১০ এপ্রিল মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, ৪৫টি থানা এবং ১০০টি ওয়ার্ড ও ইউনিয়নগুলোর সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নাম একযোগে ঘোষণা করেন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

এবার ঢাকা মহানগরের দুই অংশ একসঙ্গে সম্মেলনের আয়োজন করছে। একই মঞ্চে একই সময়ে দুই অংশের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দুই অংশের নেতাদের পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন। দুই অংশ মিলিয়ে চার হাজার কাউন্সিলর ও ডেলিগেট উপস্থিত থাকবেন বলে নগরের নেতারা জানান।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন। নৌকার আদলে মঞ্চ তৈরি করা হয়েছে। কাউন্সিলর-ডেলিগেট ও আমন্ত্রিত অতিথিরাও এতে উপস্থিত থাকবেন।’

মুরাদ আরও বলেন, ‘উৎসবমুখর পরিবেশে এবারের ম্মেলন অনুষ্ঠিত হবে।’

এদিকে সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও এর চারপাশে রয়েছে সাজ সাজ রব। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পদপ্রত্যাশী নেতাদের ছোট-বড় ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে। এছাড়া প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রসঙ্গত, আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী দলটির সব শাখার সম্মেলন করে কমিটি হালনাগাদ করার পরই কেন্দ্রের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে দলটির সহযোগী সংগঠন যুবলীগের আগামী ২৩ নভেম্বর, স্বেচ্ছাসেবক লীগের ১৬ নভেম্বর এবং ৬ নভেম্বর কৃষক লীগের ও ৯ নভেম্বর ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

তবে, এবারের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ভিন্ন প্রেক্ষাপটে। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং কৃষক লীগের কিছু নেতার বিরুদ্ধে অবৈধ ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকা, জুয়া ও মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ ওঠে। ক্যাসিনোকাণ্ডে রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভুঁইয়ার নামের সঙ্গে মহানগর আওয়ামী লীগের শীর্ষ কয়েক নেতার নাম আলোচনায় আসে। এছাড়া মহানগর আওয়ামী লীগের দুই অংশের শীর্ষ নেতাদের বিরুদ্ধেই কমিটি বাণিজ্য এবং ক্ষেত্র বিশেষে অন্যের জমি ও সম্পত্তি দখলের অভিযোগ ওঠে। সম্মেলনের মাধ্যমে তাদের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সরানো হবে বলে মনে করা হচ্ছে।

/এমএইচবি/এআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের