নগর ভবন খোলা থাকবে ২৪ ঘণ্টা: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২০, ১৭:৩২আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৭:৫২

নির্বাচনি প্রচারণার সময় বক্তব্য রাখছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জয়ী হলে নগরবাসীর জন্য হেল্প লাইন চালু করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘এই হেল্প লাইনের মাধ্যমে ঢাকাবাসী তাদের যেকোনও সমস্যা ও অভিযোগ জানাতে পারবে। নগর ভবন ২৪ ঘণ্টা ঢাকাবাসীর সেবায় খোলা থাকবে।’ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার সময়  আজিমপুর এলাকায় এক পথসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।

তাপস বলেন, ‘আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য কীভাবে পুনরুদ্ধার করে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারি, সেটাই আমার মূল লক্ষ্য। আমরা আরও কিছু বিষয় নিয়ে এসেছি। আমি নির্বাচিত হলে মেয়র হিসেবে নয়, সেবক হিসেবে ঢাকাবাসীর জন্য কাজ করবো।’ তিনি আরও বলেন, ‘আমরা হেল্প লাইন  চালু করবো। নাগরিকদের সমস্যার সমাধান না হলে সেখান থেকে তারা সরাসরি মেয়রের সঙ্গে যোগাযোগ করতে পারবে।  সেখানে মেয়র ব্যবস্থা নেবেন। এভাবে আমরা সারাদিন ঢাকাবাসীর সেবা নিশ্চিত করবো।’

আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘আমাদের ঢাকার ঐতিহ্য, সুন্দর ঢাকা ও স্বশাসিত ঢাকা নিশ্চিত করবো। প্রতিদিন মশকনিধন ও সবুজায়ন করবো।’ এজন্য করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা নিয়োজিত থাকবেন বলেও তিনি জানান।

/এসএস/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম