পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণ করা হবে: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২০, ১৬:৩৬আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৭:৫৪

পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণ করা হবে: তাপস পুরান ঢাকার যেসব ঐতিহ্যবাহী বা হেরিটেজ স্থাপনা রয়েছে সেগুলো অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে সিটি করপোরেশন থেকে রক্ষণাবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন আসন্ন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (২৪ জানুয়ারি) নগরীর নারিন্দা এলাকায় গণসংযোগ করার সময় তিনি এই পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

আওয়ামী লীগ মনোনীত এই মেয়র প্রার্থী বলেন, ‘আমি নির্বাচিত হলে ঐতিহ্যের ঢাকার সৌন্দর্য বজায় রাখবো। পুরান ঢাকায় যেসব ঐতিহ্যবাহী স্থাপনা আছে সেগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় এনে নিয়ন্ত্রণ ও সংরক্ষণ করবো, যাতে বিশ্ববাসী সেগুলো দেখতে পারেন।’

প্রচারণাকালে নগরবাসীর উদ্দেশে ব্যারিস্টার তাপস বলেন, ‘আমরা ঢাকায় যে উন্নয়ন করেছি তার প্রতিফলন হিসেবে নৌকা মার্কায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দেবেন। আশা করি উন্নত ঢাকা গড়ার পক্ষে রায় দেবেন।’

তাপস আরও বলেন, ‘আমরা সুন্দর ঢাকা গড়ার যে রূপরেখা দিয়েছি তার আওতায় যেসব এলাকায় জলাবদ্ধতা আছে, সেসব এলাকার খালগুলো উদ্ধার করবো। ভূমিদস্যুদের দখল থেকে মুক্ত করবো। ঢাকা ওয়াসার সঙ্গে সমন্বয় করবো। জলাশয়গুলো আমরা পুনরুদ্ধার করবো, যাতে ঢাকাবাসী নান্দনিক সব সুযোগ সুবিধা পায়।’

এ সময় পুরান ঢাকার বিভিন্ন এলাকায় প্রচারণা চালান তাপস। নৌকা মার্কায় ভোট চান তিনি। প্রচারণাকালে আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসএস/এনএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী