শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল চাই: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৭

মতবিনিময় সভা শেষে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বিএনপিকে গণতন্ত্রের প্রশ্নে বিরোধিতা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দলটির নেতারা নিজেরাই ঐক্যবদ্ধ নন, তারা দেশবাসীকে কীভাবে ঐক্যবদ্ধ করবেন! আমরা শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল চাই।’ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়ে বিজয়ী করেন বলে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ধারাবাহিকভাবে জয়ী হবে আর বিএনপির ধারাবাহিক পরাজয় হতে থাকবে। এই ধারাবাহিক ব্যর্থতার কারণে বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তারা আন্দোলন করবে সেই ভরসাও কি করা যায়?’

বিএনপি ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সম্প্রতি রাজনীতিতে মুক্তিযুদ্ধের চেতনা বহমান। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে তরুণ ও নারীরা সবাই মিলে একই পদক্ষেপের দিকে ঝুঁকে পড়ছে।’

সিটি নির্বাচনে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ কিছু দুর্বলতা অবশ্যই আছে। এ থেকে উত্তরণের জন্য মহানগরে ওয়ার্ড,  থানায় সম্মেলন করে কমিটি করা হবে। আওয়ামী লীগের সাধারণ ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলর ৯৮ জন, সংরক্ষিত ৩৪ জন, মোট ১৩২ জন। ১৬ জন বিদ্রোহী কাউন্সিলর বড় কোনও সংখ্যা নয়।’

সেতুমন্ত্রী বলেন, ‘ফেব্রুয়ারি মাসের মধ্যে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটি দফতরে ও প্রধানমন্ত্রীর কাছে জমা দিতে বলা হয়েছে। আর যেসব জেলায় যাদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেগুলোকে এপ্রিলের মধ্যে সম্মেলন শেষ করতে বলা হয়েছে। আগামীকাল বিকাল চারটায় ঢাকা মহানগরের নবনির্বাচিত মেয়র ও ঢাকার সংসদ সদস্যদের সঙ্গে বসা হবে।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিল্পব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসীম কুমার উকিল প্রমুখ।

/এমএইচবি/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী