‘অপরাধীর স্থান আওয়ামী লীগে হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৫

অনুষ্ঠানে ওবায়দুল কাদের আওয়ামী লীগে অপরাধ করে কেউ পার পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অতীতে অনেক সরকার নিজ দলের অপরাধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। অপরাধ করে পার পেয়ে গেছে। কিন্তু শেখ হাসিনা নিজের দল থেকেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছেন। কেউ অপরাধ করলে সে পার পাবে না। অপরাধীর স্থান আওয়ামী লীগে হবে না।’

বুধবার (২৬ ফেব্রুয়ারি) শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘অতীতে কোনও সরকার, কোনও প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নিজ দলের অপরাধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। কিন্তু আওয়ামী লীগে অপরাধের বিচার হবে। অপরাধীর কোনও ক্ষমা নেই। এর ধারাবাহিকতায় পাপিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ঘরের অপরাধীদের ক্ষমা করছেন না।’

বিডিআর হত্যাকাণ্ডের বিচার সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্য প্রসঙ্গে কাদের বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের বিচার সারা দুনিয়ায় এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এত দ্রুত বিচার দুনিয়ার ইতিহাসে কোথাও হয়নি। মির্জা ফখরুল সাহেব বলেছেন তারা ক্ষমতায় এলে নতুন করে বিচার করবেন। ফখরুল সাহেব নতুন করে বিচার করতে গেলে কেঁচো খুঁজতে সাপ বেরিয়ে যাবে। পিলখানা হত্যাকাণ্ডের দিন খালেদা জিয়া সকাল ৭টায় বাসা থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলেন তার কোনও হদিস নেই। যিনি দুপুর ১২টার আগে ঘুম থেকে উঠেন না তিনি এত সকালে কোথায় গেলেন। ভোর ৫টা থেকে তারেক রহমানের সঙ্গে ১১ বার ফোনে কথা হয়েছিল। কী কথা হয়েছিল এসব বেরিয়ে আসবে নতুন করে বিচার করতে গেলে।’

শিশু-কিশোরদের বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর পরিবার থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তোমাদের বিশ্বের  কোনও বরেণ্য ব্যক্তির আদর্শ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন নেই। তোমাদের সামনে বঙ্গবন্ধুর আদর্শ রয়েছে। বঙ্গবন্ধুর মতো এত সৎ, সাহসী নেতা আর বাংলাদেশে জন্মগ্রহণ করেনি। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বিশ্বের তিনজন সৎ, পরিশ্রমী প্রধানমন্ত্রীর মধ্যে একজন। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা শিক্ষিত, মেধাবী। তোমাদের বঙ্গবন্ধু পরিবারের আদর্শ থেকে শিক্ষা নিতে হবে।’

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সংগঠক মাহমুদুস সামাদ, কে এম শহীদুল্লাহ প্রমুখ।

/ইএইচএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের